প্রতিমাসে ৭০০ টাকায় একঝাঁক পরিষেবা নিয়ে হাজির হচ্ছে মুকেশ আম্বানির 'জিওফাইবার'

বিশ্বের অন্যতম ব্লকচেন হিসাবে এবার উঠে আসতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।

বিশ্বের অন্যতম ব্লকচেন হিসাবে এবার উঠে আসতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। বিশ্বের অন্যতম নামী সংস্থা তথা মার্কিন মুলুকে তথ্য প্রযুক্ত ক্ষেত্রের অন্যতম কাণ্ডরী মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁঝতে চলেছে জিও। মুকেশ আম্বানি এদিন সংস্থার বার্ষিক সভায় সংস্থাকে নিয়ে একাধিক চমকের ঘোষণা করেন।

জিও ফাইবার সংক্রান্ত ঘোষণা

জিও ফাইবার সংক্রান্ত ঘোষণা

রিলায়েন্স জিওর তরফে আজ জানানো হয়েছে, প্রতি মাসে ৭০০ টাকার প্যাকের জন্য খরচ করলেই মিলবে জিও সেট টপ বক্স, আর তার সঙ্গে একাধিক চ্যানেল থেকে গেম খেলার সুযোগও নিয়ে আসছে ভারতের বৃহত্তম এই নেটওয়ার্ক। ৭০০ টাকা থেকে শুরু করে এই প্যাক ১০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

জিও তে ভিডিও কল থেকে সমস্ত সুবিধা

জিও তে ভিডিও কল থেকে সমস্ত সুবিধা

জিও সেট টপবক্সে থাকছে ভিডিও কলিং এর সুবিধা, প্রথম দিনেই যাঁরা এই সেট টপ বক্স কিনবেন তাঁরা পাবেন বিনামূল্যে ভিডিও কলিং এর সুবিধা । এই ভিডিও কল করা যাবে তাঁদের , যাঁদের ট্যাবলেট বা ফোন রয়েছে।

জিও সেট টপ বক্স ও ফিফা বিশ্বকাপ

জিও সেট টপ বক্স ও ফিফা বিশ্বকাপ

সোশ্যাল গেমিং এর পাশাপাশি, ফিপা ২০১৯ গেম এই সেটটপ বক্সের মাধ্যমে খেলা যাবে। এই গেম ভীষণরকমভাবে একজন সাবস্ক্রাইবার যদি জিও ফরেভার প্ল্যান নিয়ে নেন, তাহলে ফোরকে সেটটপ বক্স এক বছরের জন্য দেবে জিও। তাতে এইচডি, এলইডি টিভি থেকে শুরু করে একাধিক সুবিধা পাবে গ্রাহক।

নতুন শিল্পোদ্যোগীদের জন্য সুখবর

নতুন শিল্পোদ্যোগীদের জন্য সুখবর

জিও এবার স্টার্টআপ সংস্থাগুলিকে সাহায্য করতে এগিয়ে আসছে। জিও ডট কম-এ যে সমস্ত নতুন শিল্পোদ্যোগীরা নিজের নাম নথিভূক্ত করবে, তাদের আর্থিক দিক দিয়ে তথা বিনিয়োগের দিক দিয়ে সাহায্য করবে জিও। তবে সেই সমস্ত নতুন শিল্পোদ্যোগীদের কৃষি, স্বাস্থ্য , শিক্ষা , স্কিল ডেভেলপমেন্ট-এর ক্ষেত্রে কাজ করতে হবে। তবেই মিলবে ডিওর সহায়তা। ২০২০ সাল থেকে এই সুবিধা মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+