রিলায়েন্সের 'জিও বিপ্লব', এত সস্তা ৪জি নেটওয়ার্ক আগে আসেনি, দাবি আম্বানির

মুম্বই, ১ সেপ্টেম্বর : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ অম্বানি এদিন নিজেদের ৪জি মোবাইল নেটওয়ার্কের পরিকল্পনা সামনে আনলেন। ভারতের যেকোনও প্রান্তে বিনামূল্যে ভয়েস কল, রোমিং চার্জ ব্যতীত এই নেটওয়ার্ক এতটাই সস্তা যে তা গুনে গুনে প্রতিযোগীদের দশ গোল দিতে পারে বলে সংস্থার তরফে করা হচ্ছে। [রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে]

এদিন মুম্বইয়ে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় নিজেদের ৪জি নেটওয়ার্কের ঘোষণা করেন আম্বানি। আগামী ২০১৭ মার্চের মধ্যেই দেশের ৯০ শতাংশ মানুষ এর আওতায় চলে আসবেন। দেশের ১৮ হাজার শহর ও ২ লক্ষ গ্রাম এর আওতায় আসবে বলে জানা গিয়েছে।

রিলায়েন্সের 'জিও বিপ্লব', এত সস্তা ৪জি নেটওয়ার্ক আগে আসেনি!

এদিন মুকেশ আম্বানি জানান, অল্প সময়ের মধ্যেই ১০ কোটি গ্রাহকের কাছে পৌঁছে যাবে রিলায়েন্স জিও-র ৪জি নেটওয়ার্ক। এদিন রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় এই নেটওয়ার্কের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আশাবাদী শুনিয়েছে আম্বানিকে।

রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য ফ্রি ওয়েলকাম অফার-ও আনা হয়েছে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। এই অফারটি থাকবে ৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ফ্রি ভয়েস কল ও রোমিংয়ে কোনও টাকা লাগবে না।

এছাড়া প্রথম চারমাস গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এরপরে মোট ১০টি ট্যারিফ প্ল্যান রয়েছে। ১৯ টাকা থেকে যেটা শুরু হয়ে ৪৯৯৯ টাকা পর্যন্ত রয়েছে। যারা যেমন ইন্টারনেট ব্যবহার করেন, সেই অনুযায়ী প্ল্যান নিতে পারবেন।

এদিন রিলায়েন্স গোষ্ঠীর ৪২তম বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানেই অন্তত ঘণ্টাখানেক বক্তব্য রেখে এই রিলায়েন্স জিও প্ল্য়ানের উদ্বোধন করেন মুকেশ আম্বানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+