কুস্তিগীরদের ছেড়ে দিন, গ্রেফতার করুন WFI প্রধানকে! দিল্লি পুলিশের আচরণে বিস্ফোরক দিল্লি মহিলা কমিশনের প্রধান
দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন আন্দোলনরত কুস্তিগীরদের আটক ঘটনার নিন্দা করলেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তিনি অবিলম্বে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবি তুলেছেন। কুস্তিগীররা গত এপ্রিল থেকে যন্তরমন্তরে বিক্ষোভে সামিল হয়েছেন। অনেকেই যৌন হয়রানির অভিযোগ করেছেন।
দিল্লি পুলিশকে দেওয়া চিঠিতে স্বাতী মালিওয়াল বলেছেন, মহিলা কুস্তিগীর এবং তাদের পরিবারের সদস্যরা যন্তরমন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন। কিন্তু রবিবার তাদেরকে জোর করে আটক করা হয়েছে। এই ঘটনায় তিনি বেদনা অনুভব করছেন বলে জানিয়েছেন।

চিঠিতে তিনি আরও অভিযোগ করেছেন একমাসের বেশি সময় ধরে কুস্তিগীররা রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবি ররছেন। এক নাবালিকা-সহ কয়েকজন মহিলা কুস্তিগীর ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন।
তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও ওই ব্যক্তির বিরুদ্ধে ৪০ টি ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্বাতী মালিওয়াল বলেছেন অভিযুক্তর সাংসদের বিরুদ্ধে এক নাবালিকার যৌন হয়রানির অভিযোগ করলেন দিল্লি পুলিশ তাকে গ্রেফতার ব্যর্থ হয়েছে।
দিল্লি মহিলা কমিশনের প্রধান বলেছেন, মহিলা কুস্তিগীররা এরই প্রতিবাদ করে গত একমাস ধরে যন্তরমন্তরে প্রতিবাদে সামিল হয়েছেন। তিনি বলেছেন, এক অভূতপূর্ব পদক্ষেপে মহিলা কুস্তিগীরদের মারধর করে জোর করে আটক করা হয়েছে। দিল্লি পুলিশ তাঁদের তুলেও নিয়ে গিয়েছে। দিল্লি পুলিশের এই আচরণ অপ্রীতিকর বলেও মন্তব্য করেছেন তিনি।
চিঠিতে স্বাতী মালিওয়াল বলেছেন, দিল্লিতে প্রতিদিন অন্তত ছটি যৌন নিপীড়নের ঘটনা রিপোর্ট করা হয়। প্রতিটি ক্ষেত্রেই দিল্লি পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করে। তাঁর প্রশ্ন, কেন আজ পর্যন্ত ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করা হল না? তাঁর অভিযোগ দিল্লি পুলিশ আপাত পক্ষপাতমূলক মনোভাব নিয়ে অভিযুক্তের পাশে দাঁড়িয়েছে।

দিল্লির মহিলা কমিশনের প্রধান চিঠিতে বলেছেন, তিনি মনে করিয়ে দিতে চান সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সঙ্গীতা ফোগাট এইসব মহিলা কুস্তিগীররা অলিম্পিক, কমনওয়েলথ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে পদক জয় করেছেন। তাঁরাই যখন যৌন হয়রানির অভিযোগ করেছেন তখন তাঁদের আটক করা হচ্ছে।
দিল্লি পুলিশের পদক্ষেপ ন্যায়বিচারের বিরুদ্ধে লড়াইয়ে নিরাশ করেছে বলে উল্লেখ করে স্বাতী মালিওয়াল এই ঘটনায় অভিযুক্ত দিল্লি পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। পাশাপাশি আটকদের মুক্তির দাবি করে, অভিযুক্ত সাংসদের গ্রেফতারির দাবি করেছেন।












Click it and Unblock the Notifications