'কগনিজেবল' অপরাধের ক্ষেত্রে এফআইআর বাধ্যতামূলক, রায় সুপ্রিম কোর্টের

'কগনিজেবল' অপরাধের ক্ষেত্রে কোনওরকম প্রাথমিক তদন্ত গ্রাহ্য নয় : সুপ্রিম কোর্ট
এদিন প্রধান বিচারপতি পি সদাশিবম জানিয়েছেন, 'কগনিজেবল' অপরাধের ক্ষেত্রে এফআইআর বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে এইধরণের অপরাধের ক্ষেত্রে কোনওরকম প্রাথমিক তদন্ত গ্রাহ্য হবে না।
এফআইআর নথিভুক্ত হওয়ার ৭ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করতে হবে। অপরাধটি 'কগনিজেবল' কি না তা যাচাই করাই প্রাথমিক তদন্তের একমাত্র উদ্দেশ্য হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি সদাশিবম।
একমাত্র সেইসব অপরাধের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকরী হবে যেখানে ওয়ারেন্ট ছাড়াই তদন্তকারী অফিসার অভিযুক্তকে গ্রেফতার করতে পারে এবং অপরাধ প্রমাণিত হলে অপরাধীর তিন বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড হয়।












Click it and Unblock the Notifications