ক্ষুদ্র-মাঝারি শিল্পকে সাহায্য করতে বড় উদ্যোগ যোগীর! সরাসরি পৌঁছবে সরকারি সুবিধা

MSME সেক্টরকে আরও গুরুত্ব দিতে চায় উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। আর সেদিকেই তাকিয়ে এমএসএমই পোর্টালের (MSME Enterprise Portal) মাধ্যমে রেজিস্ট্রেশন অভিযান শুরু করল সরকার। সরকারে রপ্তানি সংক্রান্ত (Export Promotion Department) একটি বিভাগের তরফে এই কাজ শুরু হয়েছে।

গোটা রাজ্যের ৭৫ টি জেলাতেই এই কাজ হবে। আর তা আগামী ১৫ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। আর এই রেজিস্ট্রেশনের জন্যে প্রত্যেক জেলাতেই ক্যাম্প বসানো হবে বলে জানা গিয়েছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পকে সাহায্য করতে বড় উদ্যোগ যোগীর!

প্রকাশিত খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের একটা বড় অংশ MSME সেক্টরের সঙ্গে যুক্ত নয়। আর এমন মানুষের কাছেই সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় কয়েক লাখ মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসার কাজ করা হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

সরকারি এক তথ্য বলছে, এই মুহূর্তে ৯০ লাখ মানুষ ক্ষুদ্র এবং মাঝারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু সরকারি পোর্টালে মাত্র ১৪ লাখ মানুষের রেজিস্ট্রেশন রয়েছে। ফলে এই সেক্টরের সঙ্গে যুক্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষকে এক ছাতার তলাতে আনতেই এহেন উদ্যোগ বলে সরকারি ভাবে জানানো হয়েছে।

এই সেক্টরের সঙ্গে যুক্ত মানুষেরা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে রাজ্যের জিডিপিতে অবদান রাখে। আর তাই প্রত্যেকেই MSME Udyam portal-এর মাধ্যমে একজোট করার উদ্যোগ যোগী সরকার নিয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১ লা জুন থেকে এই কাজ শুরু হয়েছে উত্তরপ্রদেশে।

আর তা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ৭৫ টি জেলাতেই ক্যাম্পের মাধ্যমে পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। প্রথম দিনেই যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে বলে সরকারি তথ্যে জানা গিয়েছে। উত্তরপ্রদেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছেন যোগী আদিত্যনাথ।

তাঁর নেতৃত্বে ধীরে ধীরে মডেল রাজ্য হয়ে উঠছে উত্তরপ্রদেশ। কর্মসংস্থান থেকে শিক্ষা-স্বাস্থ্য সবেতেই ব্যাপক= উন্নয়ন ঘটেছে। এবার অসংগঠিত সেক্টরের সঙ্গে যুক্ত মানুষেরা যাতে সরকারি সুবিধা পান সেজন্যে বড় সিদ্ধান্ত যোগী আদিত্যানাথের। রেজিস্ট্রেশনের ফলে এমএসএমই সেক্টরের সঙ্গে যুক্তদের একটি পরিচয় দেওয়া হবে।

পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে মিলবে বিমার সুবিধা। ব্যাঙ্ক থেকে সহজ কিস্তিতে মিলবে ঋণের সুবিধাও। এছাড়াও নানা ভাবে উপকৃত হবেন রেজিস্ট্রেশন করা মানুষেরা। যোগী সরকারের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই সেক্টরের সঙ্গে যুক্ত মানুষেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+