বাবা-মা বাড়িতে শৌচালয় না বানানোয় আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর
দুমকা, ৫ জুলাই : বাড়িতে শৌচালয় ছিল না। তাই বারবার মা বাবার কাছে বাড়িতে শৌচালয় বানিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল ১৭ বছরের এক কিশোরী। কিন্তু তাঁর বিয়ের জন্য টাকা জমাতে হবে এই বলেই বাবা-মা মেয়ের অনুরোধকে এড়িয়ে গিয়েছে। আর তার জেরেই আত্মঘাতী হলেন ১৭ বছরের ওই তরুণী।
ঝাড়খণ্ডের দুমকা জেলার দ্বাদশ শ্রেণীর এই ছাত্রীর বাড়িতে শৌচালয় না থাকায় শৌচ কর্মের জন্য খোলা মাঠে যেতে হত তাকে। আর তার জন্য অত্যন্ত লজ্জিত বোধ করত সে। তাই বারবার বাড়িতে শৌচালয় বানানোর অনুরোধ জানিয়েছিল সে। কিন্তু তার কোনও কথায় কান দেননি তাঁর মা-বাবা। আর এক একমাত্র কারণবশত বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে আত্মহত্যা করেন ওই কিশোরী।

আত্মঘাতী কিশোরীর মায়ের কথায়, "মেয়ে বারবার বলত এই গরমে শৌচকর্মের জন্য এতদূর যেতে হয়, তাই বাড়িতেই সবার আগে শৌচালয় বানানোর জন্য।"
দুমকার পুলিশ আধিকারিকের কথা. "বহুদিন ধরে বাড়িতে শৌচালয় বানানোর জেদ করছিল ওই কিশোরী। কিন্তু মা বলেন, তাঁরা গরীব, তাদের কাছে বেশি টাকা নেই, যেটুকু রয়েছে তা মেয়ের বিয়ের জন্য জমানো আছে। এই বলেই সবাই নিজের দৈনন্দিন কাজেকর্মে লেগে যান। এরপরই সবার অলক্ষ্যে আত্মহত্যা করে ওই কিশোরী।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications