বাবা পিকনিকের টাকা না দেওয়ায় অভিমানে আত্মঘাতী নাবালিকা

কল্যাণ, ৮ ডিসেম্বর : স্কুলের পিকনিকের জন্য বাবার কাছ থেকে ৭৫০ টাকা চেয়েছিল ১৪ বছরের মেয়েটি। বাবা-মা সেই টাকা দিতে অস্বীকার করায় বাড়ির ৬ তলা থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ওই ছাত্রী।

গোটা ঘটনায় ভেঙে পড়ছেন মৃতা ছাত্রী বাবা-মা। তারা দুঃস্বপ্নেও ভাবেননি এমন একটা ছোট জিনিসের জন্য এতবড় একটি পদক্ষেপ নেবে তাদের মেয়ে। ডোম্বিভলির এখটি কনভেন্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল নাবালিকা। স্কুল থেকেই একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল।['সমকামী স্বামীর অত্যাচারের' জেরে আত্মহত্যা করলেন এইএমস চিকিৎসক!]

বাবা পিকনিকের টাকা না দেওয়ায় অভিমানে আত্মঘাতী নাবালিকা

পূর্ব ডোম্বিভলির বাড়িতে মা-বাবা এক বোন ও এক ভাইয়ের সঙ্গে থাকত এই নাবালিকা। বাড়ির কাছেই একটি চাইনিজ খাবারের দোকান রয়েছে ওই ছাত্রীর বাবার। প্রত্যেকদিনই রাতে বাড়ি আসতে দেরি হয় তার।

পুলিশসূত্রের খবর, রবিবার রাতে দেরি করে বাড়ি ফেরেন ভদ্রলোক। মেয়েটি তখনই বাবার কাছে স্কুল পিকনিকের জন্য ৭৫০ টাকা ক্রমাগত চাইতে থাকে। বাবা বারবার না করে দেন, এবং বলেন, পিকনিকে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বাবার এই কথায় অভিমান হয় ওই ছাত্রীর। এর পরই রাত ২ টো নাগাদ বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেয় সে।

এই ঘটনার সঙ্গে সঙ্গে মেয়েটির মা-বাবা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে ছোটেন। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+