বুরহান ওয়ানিকে নওয়াজ শরিফের সমর্থনের পর, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের!

ইসলামাবাদ, ১২ জুলাই : হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর খবরে গতকালই এক সুরে ভারতের বিরুদ্ধে গর্জে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও জামাত-উদ-দাওয়া জঙ্গি সংগঠনের প্রধান তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ। প্রতিবেশী দেশের এহেন আচরণ যে ভাল চোখে ভারত সরকার নেয়নি তা বিশেষ মন্ত্রকের প্রকাশ করা বিবৃতিতে প্রকাশ হয়ে গিয়েছে। কড়া ভাষায় পাকিস্তানের দিকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছে ভারত সরকার।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের মন্তব্যতে সন্ত্রাসবাদের সঙ্গে তাদের যোগাযোগসূত্র প্রমাণ হয়ে গিয়েছে। পড়শি দেশের আভ্যন্তরীন বিষয় থেকে নাক গলানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পাকিস্তানকে।

বুরহান ওয়ানিকে নওয়াজ শরিফের সমর্থনের পর, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের!

কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের জেরে পুলিশ এনকাউন্টারে মারা গিয়েছে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানি। এদিন সেই জঙ্গির সমর্থনে দীর্ঘ বক্তব্য রাখেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুরহানকে নিজের বক্তৃতায় 'কাশ্মীরি নেতা' বলেও পরিচয় দেন। শরিফের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, "কাশ্মীরি নেতা বুরহান ওয়ানি এবং অন্যান্য সাধারণ মানুষকে যেভাবে ভারতীয় সেনা এবং আধাসামরিক বাহিনী যেভাবে খুন করেছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার জন্য গভীর শোক প্রকাশ করেছেন।"

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যদিকে ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা জঙ্গি নেতা হাফিজ সঈদ আরও একধাপ এগিয়ে ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন আরও অনেক বুরহান ওয়ানি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+