বিখ্যাত এই চিনা মোবাইল পকেটে ফাটল, যুবক ফিরলেন মৃত্যুর মুখ থেকে

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা রেডমির স্মার্টফোন পকেটে ফাটল এক যুবকের।

বিখ্যাত চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা রেডমির স্মার্টফোন পকেটে ফাটল এক যুবকের। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর রাভালাপালেমের বাসিন্দা ওই যুবক।

বিখ্যাত এই চিনা মোবাইল পকেটে ফেটে চাঞ্চল্য

ঘটনাটি ঘটেছে রবিবার। জানা গিয়েছে, ভাবনা সূর্যকিরণ নামে ওই যুবকের পকেটে রেডমি নোট ৪ ফোনটি ফেটে যায়। উরুতে গুরুতর ক্ষত হয়েছে দুর্ঘটনায়। সূর্যকিরণ যখন বাইক চালাচ্ছিলেন তখন দুর্ঘটনাটি ঘটে। প্যান্টের পকেটে থাকা মোবাইল ফেটে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, মোবাইলটি একেবারে পুড়ে গিয়েছে। আর সূর্যকিরণের উরুও গুরুতরভাবে ক্ষতবিক্ষত। ঘটনাটি প্রথম সামনে এনেছে সাক্ষী পোস্ট নামে একটি নিউজ পোর্টাল। ২০ দিন আগে অনলাইন সংস্থা ফ্লিপকার্ট থেকে মোবাইলটি কেনেন সূর্যকিরণ। এই কয়েকদিনের মধ্যেই তা পকেটে ফেটে মরতে মরতে বেঁচে গিয়েছেন তিনি।

মোবাইল প্রস্তুতকারক সংস্থা জিয়াওমি ঘটনাটি স্বীকার করে জানিয়েছে, এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সব মোবাইল কোয়ালিটি টেস্ট করার পরে বাজারে ছাড়া হয়। যে গ্রাহকের সঙ্গে দুর্ঘটনা হয়েছে তার সঙ্গে যোগাযোগ করে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+