লালকেল্লাকে 'দত্তক' দিল মোদী সরকার! তালিকায় আরও কোন কোন ঐতিহাসিক স্থান, জেনে নিন

ঐতিহাসিক স্মারক সংরক্ষণে উল্লেখযোগ্য পদক্ষেপ বাণিজ্যিক সংস্থাগুলির। ৫ বছরের জন্য লালকেল্লা সংরক্ষণের দায়িত্ব হাতে পেয়েছে ডালমিয়া ভারত গ্রুপ। এরজন্য তাদের খরচ করতে হবে প্রায় ২৫ কোটি টাকা।

ঐতিহাসিক স্মারক সংরক্ষণে উল্লেখযোগ্য পদক্ষেপ বাণিজ্যিক সংস্থাগুলির। ৫ বছরের জন্য লালকেল্লা সংরক্ষণের দায়িত্ব হাতে পেয়েছে ডালমিয়া ভারত গ্রুপ। এরজন্য তাদের খরচ করতে হবে প্রায় ২৫ কোটি টাকা। ১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই লালকেল্লার রক্ষণাবেক্ষণ হাতে পেতে ডালমিয়া গ্রুপকে লড়তে হয়েছে ইন্ডিয়ো এয়ারলাইন্স ও জিএমআর গ্রুপের সঙ্গে। মোদী সরকারের 'অ্যাডপ্ট আ হেরিটেজ' প্রকল্পের আওতায় বরাত পেয়েছে ডালমিয়া গ্রুপ।

লালকেল্লাকে দত্তক দিল মোদী সরকার! তালিকায় আরও কোন কোন ঐতিহাসিক স্থান, জেনে নিন

ভারতে ডালমিয়া ভারত গ্রুপের ব্যবসার ইতিহাস প্রায় ৭৭ বছরের। কিন্তু প্রথম বাণিজ্যিক সংস্থা হিসেবে ঐতিহাসিক স্মারকের দায়িত্ব পেয়েছে এই বেসরকারি সংস্থা। বিষয়টি নিয়ে এই গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে ভারত সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সেখানকার পাণীয় জল ও পর্যটকদের নানান সুবিধাগুলি ঠিক করতে হবে দায়িত্বপ্রাপ্ত এই বেসরকারি সংস্থাকে।

জানা গিয়েছে, ২৩ মে প্রাথমিক পর্বের কাজ শুরু করবে ডালমিয়া গ্রুপ। ১৫ অগাস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার আগেই, তাকে উপযোগী করে তোলার চিন্তাভাবনা রয়েছে এই কর্পোরেট সংস্থার। পাশাপাশি পরবর্তী সময়ে লালকেল্লাকে পর্যটনের আকর্ষণের কেন্দ্র বিন্দু করে তুলতেও পরিকল্পনা নেওয়া হয়েছে। লালকেল্লাকে জনপ্রিয় করে তুলতে থাকবে বিজ্ঞাপনের ব্যবস্থাও।

সূত্রের খবর অনুযায়ী পর্যটকদের সুবিধার জন্য নানা ব্যবস্থা চিন্তাভাবনায় রয়েছে। দৃষ্টিহীনদের জন্য তৈরি করা হবে বিশেষ ধরনের মেঝে। সৌধের বিভিন্ন জায়গায় লেখা থাকবে লালকেল্লার ইতিহাস। শৌচাগারের উন্নতি ছাড়াও, কেল্লায় রাখা হবে আলোকসজ্জার ব্যবস্থা, ব্যাটারিচালিত গাড়ি, কফি শপ। এর জন্য পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থও আদায় করতে পারবে এই কর্পোরেট সংস্থা। অবশ্য সেই অর্থ খরচ করতে হবে লালকেল্লার উন্নতিতেই।

মোদী সরকার দেশের একশোটি ঐতিহাসিক স্মারককে 'অ্যাডপ্ট আ হেরিটেজ' প্রকল্পের আওতায় আনতে চেয়েছিল। লালকেল্লা ছাড়াও ডালমিয়া গ্রুপ দায়িত্ব পেয়েছে অন্ধ্রপ্রদেশের গোন্ডিকোটা ফোর্টের। এছাড়াও ওড়িশার সূর্য মন্দিরের দায়িত্বের বিষয়টিও একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। তাজমহলের দায়িত্ব পেতে চূড়ান্ত পর্যায়ে লড়ছে জিএমআর স্পোর্টস এবং আইটিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+