লাল সতর্কতা, স্কুল–কলেজ ছুটি, বৃষ্টিস্নাত তামিলনাড়ু নিয়ে জানুন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

তামিলনাড়ু নিয়ে জানুন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

বৃহস্পতিবার তামিলনাড়ুর একাধিক জেলায় ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে এবং স্কুল–কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জলবাহিত রোগ প্রতিরোধে মোবাইল মেডিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই, কুড্ডালোর, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু, বিল্লুপুরম ও থিরুভাল্লুর এই ৬টি জেলায়। এর আগে আইএমডি বুধবার রাত থেকে চেন্নাইতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল। বঙ্গেপসাগরে নিম্নচাপ ক্রমশঃ এই উপকূলের দিকে এগিয়ে আসছে। রাজ্যজুড়ে এই বৃষ্টি নিয়ে এখনও পর্যন্ত হওয়া ১০টি আপডেট জেনে নিন।

ত্রিপুরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে

ত্রিপুরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে

চেন্নাইয়ের আঞ্চলির হাওয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে যে ত্রিপুর জেলার কুন্ধালামে সবচেয়ে বেশি ২০ সিএম বৃষ্টি হয়েছে, এরপরই রয়েছে ধারাপুরম (‌১৩ সিএম)‌ ও তাঞ্জাভুর, ত্রিপুর কালেক্টরেট ক্যাম্প অফিস, পান্ধালুর (‌১২ সিএম)‌।

স্কুল–কলেজ ছুটি

স্কুল–কলেজ ছুটি

কুড্ডালোর, ভিল্লুপুরম, ছেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম, চেন্নাই ও তিরুভাল্লুর সহ ১৬টি অতিরিক্ত জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে র‌য়েছে পুদুচেরির কেন্দ্রীয় অঞ্চলও। রাজ্যের ১৯টি জেলার স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। আইএমডি অনুযায়ী, পেরামবালুর, আরিয়ালুর, ধর্মাপুরি, তিরুপাট্টুর, ভেলোর ও রাণিপেটে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

 এনডিআরএফ মোতায়েন

এনডিআরএফ মোতায়েন

চেন্নাইয়ের তাম্বারাম, মায়লাপোর, ভেলাচেরি, আম্বাত্তুর, সাইদাপেট, কোরোমেপেট, রয়াপেট্টা, পারিয়াস, একাথুথাঙ্গল, কোট্টুপুরম ও আদয়ার মারিনায় ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজের জন্য এনডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে।

হাসপাতালে জল ঢুকে যাওয়ায় রোগীদের স্থানান্তর

হাসপাতালে জল ঢুকে যাওয়ায় রোগীদের স্থানান্তর

গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় পুরো শহর জলের নীচে ঢাকা পড়ে যায়। ডাউনটাউন মাইলাপুর এবং ভেলাচেরি সহ আশেপাশের বেশ কিছু অংশ প্রবলভাবে প্লাবিত হয় এবং বৃষ্টির জল কেকে নগর এবং ক্রোমপেটের সরকারি হাসপাতালগুলিতে প্রবেশ করে যার জন্য কর্তৃপক্ষকে রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য করে।

নিরাপদ জায়গায় যানবাহনগুলিকে সরানো হয়েছে

নিরাপদ জায়গায় যানবাহনগুলিকে সরানো হয়েছে

ক্ষয়ক্ষতির ভয়ে বন্যা-বিধ্বস্ত মাদিপাক্কামের রামনগরের বাসিন্দারা তাঁদের গাড়ি ভেলাচেরি ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অথবা একই ধরনের সুবিধা রয়েছে এরকম জায়গায় পার্ক করেছেন।

জরুরী জিনিস মজুত রাখার নির্দেশ

জরুরী জিনিস মজুত রাখার নির্দেশ

চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আগেই তামিলনাড়ুর বাসিন্দাদের গত ২দিনের জরুরি জিনিস মজুত রাখার জন্য নির্দেশ দিয়েছে। কারণ আইএমডি ইতিমধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে চেন্নাই শহর ও প্রতিবেশী জেলাগুলিতে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চেন্নাইবাসীকে।

বন্যা সতর্কতা

বন্যা সতর্কতা

মুল্লাপেরিয়ারের বাঁধের জলের স্তর বৃহস্পতিবার ১৪১ ফিট ছুঁয়ে ফেলেছে (‌অনুমোদিত স্তর ১৪২ ফিট), যার জেরে থেক্কারির পিডব্লিউডি কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় বন্যা সতর্কতা জারি করেছে। এই অঞ্চলের কৃষকরা আশা করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, পিডব্লিউডি কর্তৃপক্ষ এখন মুল্লাপেরিয়ার বাঁধের ১৪২ ফুট পর্যন্ত জল সংরক্ষণ করবে। ‌

ট্রাফিকের বিকল্প রাস্তা

ট্রাফিকের বিকল্প রাস্তা

চেন্নাই ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই যানজটগুলিকে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে। বাণী মহল জংশন থেকে যানগুলিকে মহল জংশন হয়ে জিএন ছেট্টি রোড, হাবিবুল্লা রোডের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ইভিআর সলাই ও পিএলসি জংশনের সমস্ত যানবাহনগুলিকে ভেপারি ও ইভিকে সম্পত সলাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ‌

 জলাধারগুলির পর্যবেক্ষণ

জলাধারগুলির পর্যবেক্ষণ

রাজ্য সরকার জলাধারগুলিতে জলের স্তরের উপর নজর রাখছে। পুজহাল এবং পুন্দি জলাধারের স্লুইস গেটগুলি, যা চেন্নাইতে অধিকাংশ জল সরবরাহ করে, জলের প্রবাহকে ৩,০০০ এবং ৬,০০০ কিউসেকে বৃদ্ধি করার জন্য উদ্যোগী হয়েছে। নিম্নচাপ উপকূল থেকে সরার আগে বৃহস্পতিবার রাত পর্যন্ত আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টিপাত পুদুচেরিতে

ভারী বৃষ্টিপাত পুদুচেরিতে

আইএমডির পক্ষ থেকে চেন্নাই ও সংলগ্ন জেলায় লাল সতর্কতা জারি হওয়ার পর পুদুচেরিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হয়। এই শহরে সর্বোচ্চ চূড়ান্ত বৃষ্টিপাত হয় এবং এটা গোটা তামিলনাড়ু জুড়ে ২১ নভেম্বর পরন্ত অনবরত বৃষ্টি হয়ে যাবে। চেন্নাই, কুড্ডালোর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম এবং তিরুভাল্লুর সহ জেলাগুলিতে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এলাকা, সংশ্লিষ্ট ঘূর্ণিঝড় সঞ্চালন সহ, পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ-উত্তর তামিলনাড়ু থেকে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+