লাল সতর্কতা জারি চেন্নাই বিমানবন্দরে! কিসের আশঙ্কা
চেন্নাই বিমানবন্দের লাল সতর্কতা জারি হওয়ার আওয়াজ শুনেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই আঁটোসাটো করা হয়েছে যখনই শোনা গিয়েছে বিমানবন্দরে রয়েছে বম্ব।
চেন্নাই বিমানবন্দের লাল সতর্কতা জারি হওয়ার আওয়াজ শুনেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই আঁটোসাটো করা হয়েছে যখনই শোনা গিয়েছে বিমানবন্দরে রয়েছে বম্ব। আর বম্বের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন।

জানা গিয়েছে দিল্লি থেকে আসা একটি ফোনে জানতে পারা যায় যে চেন্নাই বিমানবন্দরে রয়েছে বম্ব। নিরাপত্তাকর্মীদের তরফে এরপরেই শুরু হয়ে যায় তল্লাশি । বিমাবন্দর কর্তৃপক্ষ এই খবর পেতেই রীতিমতো তৎপরতা দেখিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে গোটা দেশে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পাশাপাশি , পাকিস্তানের গতিবিধি ও একের পর এক পদক্ষেপের প্রেক্ষিতে ইদ ও জন্মাষ্টমীর প্রাক মুহূর্তে দেশের ১৯টি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।
[বন্যার কবলে দক্ষিণ ভারত, বিধ্বস্ত জনজীবন, দেখুন ফটোগ্যালারি]
এদিন,জানা যায়, সৌদি আরব থেকে চেন্নাইতে আসা কোনও ব্যক্তি বিমানে বিস্ফোরক নিয়ে আসছে। ঘটনার কথা জানতে পেরেই তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ বৈঠকে বসেন। গোটা চেন্নাই বিমানবন্দর নিরাপত্তার কড়া চাদরে ঢেকে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications