সীমান্তের 'টেনশন' রাজধানীতে! সন্ধ্যার পর দিল্লি মেট্রোয় জারি লাল সতর্কতা
এদিন সন্ধ্যা ৬টার পর দিল্লি মেট্রোয় জারি হয়েছে লাল সতর্কতা।
ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্ব নিয়ে বিশেষ করে রাজধানীতে হইচই পড়ে গিয়েছে। এদিন সন্ধ্যা ৬টার পর দিল্লি মেট্রোয় জারি হয়েছে লাল সতর্কতা। এদিন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে।

দিল্লি মেট্রোর সব স্টেশনে সতর্কতা জারি হয়েছে। সব স্টেশনে জরুরি তল্লাশি চলেছে। কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতি দুই মিনিটে স্টেশন কন্ট্রোলারকে কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করে রিপোর্ট করতে বলা হয়েছে।
দিল্লি মেট্রোয় দিনে ২৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন। কোনও সমস্যা হলে আগাম সতর্কতা নেওয়া হয়।
পুলওয়ামার হামলার পর ভারত পাল্টা হামলা চালিয়েছে। মিরাজ ২০০০ বিমান দিয়ে পাকিস্তানের তিনটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই সীমান্তে উত্তেজনা যেমন রয়েছে তেমনই দিল্লি সহ দেশের প্রধান শহরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications