Vande Bharat Sleeper Train: এই রাজ্যেই তৈরি হবে বন্দে ভারত স্লিপার! হাত লাগান আপনিও, বিপুল নিয়োগ এই সংস্থায়
Vande Bharat Sleeper Train: কর্মক্ষেত্রে জোয়ার! বন্দে ভারত স্লিপার তৈরিতে এই সংস্থায় বিপুল কর্মী নিয়োগ। মধ্যপ্রদেশের পিথমপুরে বেকার যুবক-যুবতীর সামনে কর্মসংস্থানের বড় সুযোগ। pinnacle mobility company ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।
আর এর ফলে বিপুল কর্মীর প্রয়োজন হবে। প্রাথমিক ভাবে ৫০০ জনকে নিয়োগ করা হবে। এরপর ধীরে ধীরে বিপুল সংখ্যায় আরও নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। যা খবর, সংস্থা বন্দে ভারত স্লিপার ট্রেন ((Vande Bharat Sleeper Train) তৈরি করবে। এছাড়াও ইলেকট্রিক বাস নির্মাণেও হবে বিপুল বিনিয়োগ।

Vande Bharat Sleeper Train: এক নজরে গোটা প্ল্যান?
মধ্যপ্রদেশের পীথমপুর pinnacle mobility company ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে। আর তাতে বিপুল কর্মসংস্থান হবে। প্রায় ৪৮ একর জায়গাজুড়ে প্লান্ট তৈরি হচ্ছে। যেখানে ইলেকট্রিক বাস তৈরি হবে। আগামী দু'বছরের মধ্যেই এই প্ল্যান্ট সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে যাবে। আর তা হলেই অপারেশনও শুরু হয়ে যাবে। এছাড়াও সেক্টর-৭ এ সংস্থা আরও একটি প্লান্ট তৈরি করছে। যেখানে বন্দে ভারত স্লিপাররর কোচ (Vande Bharat Sleeper Train) নির্মাণ করা হবে বলে খবর।
Vande Bharat Sleeper Train: কাজ শুরু হবে শীঘ্রই?
জানা যাচ্ছে, পীথমপুরের সেক্টরের ৭ এ বন্দে ভারত স্লিপার কোচ (Vande Bharat Sleeper Train) তৈরি করা হবে। আর তা তৈরি করতে প্লান্টও প্রায় রেডি! অর্ধেকেরও বেশি কাজ হয়ে গিয়েছে। দ্বিতীয় এই প্লান্ট ১২ একরের উপর তৈরি করা হবে। আগামী ২০২৫ সাল থেকে এই প্লান্ট কাজ শুরু করে দেবে বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে। এখানে রেলের আসন ও অ্যাম্বুলেন্স প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, প্রতি বছর প্রায় ১৫ হাজার আসন তৈরি করার প্ল্যান আছে।
শুধু তাই নয়, বন্দে ভারত স্লিপার কোচ (Vande Bharat Sleeper Train) তৈরির পাশাপাশি চেয়ার কার তৈরির কাজও এই কারখানাতেই করা হবে। বিপুল এই কাজের জন্য প্রয়োজন বিপুল কর্মী। আর সেই কারণেই শুরু করা হবে নিয়োগ। চাকরিতে যোগ দিতে চাইলে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট খেয়াল রাখতে পারেন।
অন্যদিকে pinnacle mobility company ইলেকট্রিক বাস নিমান করবে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাসের নির্মাণ হয়েছে। ইতিমধ্যে ৫০টি বৈদ্যুতিক বাস তৈরি করে চণ্ডীগড় পরিবহন সংস্থাকে সরবরাহ করেছে এই সংস্থা।












Click it and Unblock the Notifications