গোয়ায় পর্যটকদের রেকর্ড ভিড়, মুখ থুবড়ে পড়ল চিনের ষড়যন্ত্র! জানেন কি করেছিল প্রতিবেশী এই দেশ?
সম্প্রতি গোয়ার পর্যটন নিয়ে একটা নোংরা খেলা চলছে! দাবি করা হচ্ছে যে, উৎসবের মরশুমে নাকি ব্যাপক ভাবে গোয়ার পর্যটন ধাক্কা খেয়েছে। দেশের তো বটেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা গোয়ায় ঘুরতে আসেন। উতসবের মরশুমে তো বটেই, সারা বছরই মানুষ এখন গোয়ায় বেড়াতে যান।
কিন্তু ইচ্ছাকৃত ভাবে গোয়ার পর্যটন নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি। আর এর পিছনে চিনের বড় ভূমিকা থাকার ইঙ্গিত। চিনের ইকোনমিক ইনফরমেশন সেন্টারের একটি সন্দেহজনক সমীক্ষার মধ্যেই গোয়ার পর্যটন নিয়ে তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু সেখানকার বাস্তব ছবিটা আসলে কি?

গোয়ার পর্যটন রেকর্ড স্তরে
সরকারি পরিসংখ্যান বলছে গোয়ায় পর্যটকের সংখ্যা বছরের পর বছর বেড়েই চলছে। দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসছেন। শুধুমাত্র জনপ্রিয় অঞ্জুনা (Anjuna) কিংবা কালাঙ্গুটের (Calangute) মতো জনপ্রিয় স্থানগুলির মধ্যেই পর্যটকরা নিজেদের সীমাবদ্ধ রাখছেন না, উত্তরে কেরি থেকে দক্ষিণে কানাকোনা পর্যন্ত গোয়ার যে 'গুপ্তধন' ছড়িয়ে রয়েছে তা খোঁজ করে চলেছেন।
ভিড় এতটাই থাকছে যে সে রাজ্যে পর্যটকরা হোটেল পেতে হিমশিম খাচ্ছেন। একেবারে পর্যটকে ভরে থাকছে সমুদ্রতট। মূলত গোয়ায় রঙিন রাত, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উতসব সারা বছরই পর্যটকদের টানে। এবারও তার কোনও ভাবেই অন্যথা হয়নি।
বেড়েছে গোয়ার রাজস্ব
গোয়ার রেভিনিউ যেভাবে বাড়ছে, তাতেই বোঝা যাচ্ছে পর্যটনের অবস্থা। ২০২৩-এর ডিসেম্বরে সৈকত রাজ্যে যা আয় হয়েছিল, ২০২৪-এর ডিসেম্বরে তার থেকে ৭৫.৫১ কোটি টাকা বেশি আয় হয়েছে বলে জানা গিয়েছে। এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে মোট রেভিনিউ পৌঁছেছে ৪৬১৪.৭৭ কোটিতে। গত বছরের তুলনায় যা ৩৬৫.৪৩ কোটি বেশি। এমনকি জিএসটি কালেকশনও চমকে দেওয়ার মতো।
কী বলছে জিএসটি তথ্য
রিপোর্ট অনুযায়ী, গোয়ায় আর্থিক উন্নতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে জিএসটি রাজস্ব নয় মাসে ৯.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা আর্থিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সন্তোষজনক বলছেন বিশ্লেষকরা। এছাড়া ভ্যাট রাজস্বও ৬.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে অর্থাৎ জিএসটি এবং ভ্যাট উভয় মিলিয়ে মোট গোয়ায় মোট রাজস্ব বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮.৬০ শতাংশে।
ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে
চিনের ইকনমিক সেন্টারের করা একটি সন্দেহজনক সার্ভে থেকে ছড়িয়েছে গোয়া নিয়ে বিভিন্ন ধরনের গুজব। এর সঙ্গেই যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। বিভিন্ন ধরনের কনটেন্ট থেকেও ভুয়ো তথ্য ছড়াচ্ছে। একদিকে তারা বলছে, বিমানের ভাড়া ও হোটেলের বেশি ভাড়ার কারণে পর্যটকরা যাচ্ছে না। আবার তারা এও বলছে যে গোয়ার রাস্তাঘাট নাকি একেবারে ফাঁকা। এই সবকটা তথ্যই ভুল। এর পিছনে কোনও প্রমাণ পাওয়া যায়নি। সম্পূর্ণ অবাস্তব তথ্য সামনে আনা হচ্ছে বলেই দাবি। পুরোটার মধ্যেই একটা ষড়যন্ত্র আছে বলেই মনে করা হচ্ছে। তা চিনের কারসাজি বলেই দাবি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications