Monsoon: ৮ বছরে রেকর্ড কম বৃষ্টি, শুষ্কতম বর্ষা কাটাচ্ছে গোটা দেশ

দেরিতে এসেছে বর্ষা । তার উপরে আবার বৃষ্টিতে ঘাটতি। জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত দেশের অধিকংশ রাজ্যে যে বৃষ্টি পাত হয়েছে তাতে বর্ষার পর্যাপ্ত হয়েছে বলা যায় না। যদিও আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছিল এবারে নাকি বর্ষায় স্বাভাবিক বর্ষণই হবে।

কিন্তু গত তিন মাসের বৃষ্টির রিপোর্ট বলছে অন্যকথা। সেপ্টেম্বরে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে বর্ষা। তার আগে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। দাবি করা হচ্ছে গত চলতি বছরে যে বর্ষার বৃষ্টি হয়েছে তা গত ৮ বছরে রেকর্ড কম। এলনিনোই নাকি তার অন্যতম কারণ।

Monsoon

হিমাচল প্রদেশ এবং দিল্লিতে রেকর্ড বর্ষণ হয়েছে এবার। কিন্তু দেশের অন্যান্য রাজ্যে তেমন বর্ষার দাপট দেখা যায়নি। কৃষি প্রধান দেশ ভারত। তাই বর্ষার উপরে গোটা দেশের অর্থনীতির সিংহভাগটাই নির্ভর করে। কিন্তু এবার বর্ষায় বৃষ্টিতে যেভাবে ঘাটতি দেখা দিয়েছে তাতে পরিস্থিতি খুব একটা সুবিধাজনক হবে না সেটা আরক বলার অপেক্ষা রাখে না।

দেশের ৭০ শতাংশ চাষ নির্ভর করে বর্ষার বৃষ্টির উপরে। কিন্তু বর্ষার ঘাটতির কারণে এবার ফলনে ধাক্কা খেতে পারে। তার প্রতিফলন ঘটতে শুরু করেছে বাজারে। জিনিসের দাম হু হু করে বাড়ছে। টোম্যাটো, পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সেই দাম নিয়ন্ত্রণ করতে পেঁয়াজ রপ্তানিতে রাশ টেনেছে মোদী সরকার। শুধু পেঁয়াজ, টোম্যাট কেন সব সবজির আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। বর্ষার ঘাটতির কারণে জিনিসের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এবার হিমাচল প্রদেশে সর্বাধিক বৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষ মারা গিয়েছে। বর্ষায় ধসের জেরে বিধ্বস্ত পরিস্থিতি গোটা রাজ্যের। একাধিক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ধসের জেরে একাধিক রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রেকর্ড বর্ষা হয়েছে এবার হিমাচল প্রদেশে। যার জেরে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতিকে জাতিয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+