Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Budget: বাজেটে সংখ্যালঘুদের জন্য বিপুল বরাদ্দ তেলেঙ্গানায়! উপেক্ষিত দলিত ও আদিবাসীরা

Telangana Budget: বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করল তেলেঙ্গানায় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী (Telangana Deputy Chief Minister) এবং অর্থমন্ত্রী ভাট্টি বিক্রমার্ক (Mallu Bhatti Vikramarka) বিধানসভায় ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ২.৯১ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছেন। যেখানে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি সে রাজ্যের একাধিক প্রকল্পের জন্য বিপুল বরাদ্দও করা হয়েছে। তবে চলতি আর্থিক বছরের বাজেট বরাদ্দে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। তাৎপর্যপূর্ণ ভাবে সংখ্যালঘু কল্যাণ বিভাগের জন্য এবার বিপুল বরাদ্দ করা হয়েছে।

Telangana Budget

কিন্তু রাজ্যের এসসি-এসটি বিভাগের বরাদ্দে রীতিমত কাঁচি চালিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার। আর এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমন শানিয়েছে বিজেপি।

Telangana Budget: সংখ্যালঘুদের জন্য ৩০০২ কোটি

সংখ্যালঘু কল্যাণ দপ্তরের জন্য তেলেঙ্গানা সরকার ৩০০২ কোটি টাকা বরাদ্দ করেছে। এর আগে, বিআরএস সরকার গত বছর সংখ্যালঘু কল্যাণ বিভাগের জন্য ২২০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেই একই পুনরাবৃত্তি দেখল সে রাজ্যের মানুষ। শুধু তাই নয়, রমজান উদযাপনের জন্য সরকারি বাজেটে ৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে কংগ্রেস সরকার। এছাড়াও সংখ্যালঘুদের জন্য আরও বেশ কয়েকটি ক্ষেত্রেও বিপুল বরাদ্দ করা হয়েছে। যেমন হজ যাত্রীদের জন্য ৪.৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Telangana Budget: উপেক্ষিত এসসি-এসটি

সবথেকে বড় বিষয়, সংখ্যালঘুদের জন্য যেখানে বিপুল বরাদ্দ করা হল বাজেটে সেখানে এসসি ও এসটি কল্যাণ বিভাগ কিছুই পেল না। বরং বাজেট বরাদ্দে রীতিমত কাঁচি চালালো কংগ্রেস সরকার। যেখানে ২১০৭১ কোটি টাকা ছিল, সেখানে বরাদ্দ করা হয়েছে মাত্র ৭৬৩৮ কোটি টাকা। শুধু তাই নয়, আদিবাসী কল্যাণ দফতরের বাজেটও ৪৩৬৫ কোটি টাকা থেকে কমিয়ে ৩৯৬৯ কোটি টাকা করা হয়েছে। কিন্তু কেন এমন পদক্ষেপ? তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

Telangana Budget: ভোট ব্যাঙ্কের রাজনীতি!

তেলেঙ্গানায় সংখ্যালঘু জনসংখ্যা প্রায় ১৪ শতাংশ অর্থাৎ ৫০ লাখ। কংগ্রেস সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপি। মুসলিম ভোট ব্যাঙ্ককে কাজে লাগাতে চাইছে বলেও তোপ। তেলেঙ্গানা বিজেপির মুখপাত্র কে. কৃষ্ণ সাগর রাও কংগ্রেস সরকারের এমন বাজেটের তীব্র নিন্দা জানিয়েছেন।

শুধু তাই নয়, সংখ্যালঘুদের তুষ্ট করতেই এই বাজেট পেশ করা হয়েছে। কংগ্রেসের মুখে দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের কথা মানায় বলে কটাক্ষ বিজেপির। তারাও তো ভোট দিয়েছিলেন। কিন্তু এখন সমস্ত আদিবাসী এবং দলিত ভাইদের জন্য বরাদ্দ হবে না তা নিয়ে প্রশ্ন বিজেপির। মুসলিম তোষণ করতেই এহেন পদক্ষেপ বলেও কটাক্ষ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারও তেলেঙ্গানার কংগ্রেস সরকারের পেশ করা বাজেটের তীব্র বিরোধীতা করেছেন। বিশেষ করে রমজান উদযাপনের জন্য ৩৩ কোটি টাকা মঞ্জুর করার সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। কেন্দ্রীয়মন্ত্রীর দাবি, রমজানের উৎসবের জন্য সরকার ৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু হিন্দুদের উৎসবের জন্য কোনও বরাদ্দ করা হল না। সেই সময় সরকারের কাছে টাকা নেই? প্রশ্ন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+