শিল্প উৎপাদনে ৮ বছরে রেকর্ড পতন, উৎপাদন কমেছে ৪.৩ শতাংশ

শিল্প উৎপাদনে ৮ বছরে রেকর্ড পতন, উৎপাদন কমেছে ৪.৩ শতাংশ

শিল্পক্ষেত্রে উৎপাদনে রেকর্ড পতন ধরা পড়ল। গত আট বছরে যা হয়নি। শিল্পে উৎপাদন কমেছে ৪.৩ শতাংশ। অভোগ্য পণ্য, কয়লা, উৎপাদন শিল্প, বিদ্যুৎ সহ একাধিক ক্ষেত্রে উৎপাদন ভয়ঙ্কর রকম ভাবে কমেছে। আর্থিক মন্দার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জাতীয় পরিসংখ্যান দফতরের তথ্য

জাতীয় পরিসংখ্যান দফতরের তথ্য

জাতীয় পরিসংখ্যান দফতরের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা উদ্বেগ বাড়িয়েছে অর্থনীতিবিদদের। সেপ্টেম্বরে শিল্পক্ষেত্রে উৎপাদন কমেছে ৪.ত শতাংশ। যা গত ৮ বছরের সর্বনিম্ন বলে জানিয়েছে সংস্থা। অগস্টে কমেছিল ১.৪ শতাংশ। গতবছর শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা ছিল ৪.৬ শতাংশ। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে গত বছর শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা ছিল ৫.২ শতাংশ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়লা ও জ্বালানি তেলের ক্ষেত্র

সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়লা ও জ্বালানি তেলের ক্ষেত্র

আর্থিক মন্দার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কয়লা এবং জ্বালানি তেলের ক্ষেত্রে। কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, তৈল শোধনাগার জাত পণ্য, সার, স্টিল, বিদ্যুৎ শিল্পে। এই সব ক্ষেত্রে উৎপাদন কমেছে ৫.২ শতাংশ। গত আট বছরে যা সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে

১৭ রকমের শিল্প ক্ষতিগ্রস্ত

১৭ রকমের শিল্প ক্ষতিগ্রস্ত

২৩ রকমের শিল্পের মধ্যে ১৭ রকমের শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। যার সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে গাড়ি শিল্পে। ট্রেলার ও সেমিট্রেলার উৎপাদনে ঘাটতি সবচেয়ে বেশি(-)২৪.৮ শতাংশ। তারপরেই রয়েছে আসবাব উৎপাদন শিল্প। সেখানে ঘাটতি (-)২৩.৬ শতাংশ। ধাতব পণ্য উৎপাদন ক্ষেত্রে ঘাটতি (-)২২ শতাংশ। সব মিলিয়ে উৎপাদন ক্ষেত্রে ঘাটতি রয়েছে ৩.৯ শতাংশ। কয়লা ক্ষেত্রে ঘাটটি ৮.৫ শতাংশ।

সরকারের একাধিক পদক্ষেপেও সুরাহা অমিল

সরকারের একাধিক পদক্ষেপেও সুরাহা অমিল

দেশের আর্থিক মন্দা কাটাতে একাধিক পদক্ষেপ করেছে মোদী সরকার। কর্পোরেট রেট কমানো হয়েছে একাধিক বার। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও বদল হচ্ছে না। শিল্প ক্ষেত্র কিছতেই চাঙ্গা করা যাচ্ছে না। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। মোদী সরকারের একাধিক ভুল পদক্ষেপের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+