দীপাবলির আগে করোনায় কাঁপছে দিল্লি, একদিনে মৃত্যু ১০৪, ৭০০০ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ

দীপাবলির আগে করোনায় কাঁপছে দিল্লি, একদিনে মৃত্যু ১০৪,৭০০০ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ

দীপাবলির আগে রাজধানী দিল্লির করোনা সংক্রমণ ও মৃত্যু ঘুম ছুটিয়েছে কেজরিওয়াল সরকারের। থার্ড ওয়েভের ঝড়ে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু হয়েছে দিল্লিতে। মারা গিয়েছেন ১০৪ জন। এখনও পর্যন্ত যা সর্বাধিক বলে জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭০০০-রও বেশি। তাতেই আরও উদ্বেগ বেড়েছে কেজরিওয়াল সরকারের।

 রেকর্ড সংক্রমণ দিল্লিতে

রেকর্ড সংক্রমণ দিল্লিতে

করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে রাজধানী দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৭০৫৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১০৪ জন। জুন মাসে শেষবার ৯৩ জন মারা গিেয়ছিলেন ভারতে। রাজধানী দিল্লিতে মোট করোনা ভাইরাসের সংক্রমণ ৪,৬৭,০২৮ জন।

 দেশে দৈনিক সংক্রমণে বৃদ্ধি

দেশে দৈনিক সংক্রমণে বৃদ্ধি

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে ফের বেড়েছে। ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৪,৮৭৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭,২৮,৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৮,৬৮৮ জন।

শীতে বাড়বে করোনা

শীতে বাড়বে করোনা

করোনা সংক্রমণ শীতে আরও বাড়বে। রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আগেই এই নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আগে থেকেই বাড়তে শুরু করেছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগেই দিল্লিতে সবরকম বাজি নিষিদ্ধ করা হয়েছে।

ভাবাচ্ছে দীপাবলির ভিড়

ভাবাচ্ছে দীপাবলির ভিড়

করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই রাজধানী দিল্লির একাধিক বাজারে ভিড় বাড়তে শুরু করেছে। তাতেই আরও উদ্বেগ বেড়েছে কেজরিওয়াল সরকারের। দিল্লিতে থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাসের। আগে থেকেই তাই সব হাসপাতালে বেড ও আইসিইউ সংখ্যা বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+