২৪ ঘণ্টায় রেকর্ড করোনা সংক্রমণ, ফের কড়া লকডাউনের পথে হাঁটছে ছত্তিশগড়ের রায়পুর
করোনা রুখতে ফের কড়া লকডাউনের পথে হাঁটছে ছত্তিশগড়ের রায়পুর
এপ্রিল শুরু থেকেই গোটা দেশে তরতরিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। পূর্ব হোক বা পশ্চিম, উত্তর হোক বা দক্ষিণ দেশের প্রতিটা প্রান্তের অবস্থাই এক। এমতাবস্থায় এবার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল ছত্তিশগড়ের রায়পুর। ইতিমধ্যেই আগামী ৯ এপ্রিল তেক ১৯ এপ্রিল পর্যন্ত ছত্তিশগড় লকডাউন জারি করা হয়েছে বলে খবর। ৯ এপ্রিল সকাল ৬টা থেকেই শুরু হয়েছে যাবে বিধিনিষেধ। একই সাথে গোটা জেলার একাধিক এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা চিহ্নিত করা হয়েছে সরকারের তরফে।

এদিকে মঙ্গলবারই ছত্তিশগড়ে সর্বাধিক দৈনিক করোনা সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে। গত বছর মার্চে সংক্রমণ শুরুর পর থেকে যা এখনও পর্যন্ত সর্বাধিক বলেই জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক। মঙ্গলবার সারাদিনে গোটা রাজ্যে ৯ হাজার ৯২১ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। অন্যদিকে গোটা রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৮ হাজার ২৬৯।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে মারা গিয়েছেন ৫৩ জন। বর্তমানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৬। এদিকে দৈনিক সংক্রমণে ফের নিত্য নতুন রেকর্ড করছে ভারত। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা কবলে পড়েছেন ১.১৫ লক্ষের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। যার সিংহভাগই আবার মহারাষ্ট্রের। এদিকে করোনা সংক্রমণ বাড়ার সাথে টিকাকরণেও গতি বাড়াচ্ছে সরকার। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে টিকা পেয়েছেন ৩৩ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত ভারতে মোট টিকা গ্রহীতার সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটির গণ্ডি।












Click it and Unblock the Notifications