জোগানের চিন্তা না করেই টিকাকরণে হঠকারী সিদ্ধান্ত কেন্দ্রের! বিস্ফোরক অভিযোগ সিরামের

জোগানের চিন্তা না করেই টিকাকরণে হঠকারী সিদ্ধান্ত কেন্দ্রের! বিস্ফোরক অভিযোগ সিরামের

হু হোক বা মোদী সরকার, করোনাকে বাগে আনতে দ্রুত টিকাকরণকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে সকলে। যদিও টিকার উৎপাদন ও জোগানে যে সমস্যা বাড়ছে ক্রমশ, তা স্পষ্ট হয়েছে সাম্প্রতিক ঘটনাতেই। ইতিপূর্বে কোভ্যাক্স প্রসঙ্গে সিরাম ইনস্টিটিউটকে কড়া বার্তা পাঠিয়েছে হু। এবার একই পথে হেঁটে কেন্দ্রকে দোষারোপ করলেন সিরাম ইনস্টিটিউটের কার্যনির্বাহী অধিকর্তা সুরেশ যাদব। হু-র গাইডলাইন না মেনে বা টিকার জোগানকে মাথায় না রেখেই ভিন্ন ভিন্ন বয়সের নাগরিকদের গণটিকাকরণের যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তাতে বাড়ছে সমস্যা, মত সুরেশের।

লক্ষ্যমাত্রা পূরণের আগেই নতুন লক্ষ্যের দিকে এগোচ্ছে কেন্দ্র

লক্ষ্যমাত্রা পূরণের আগেই নতুন লক্ষ্যের দিকে এগোচ্ছে কেন্দ্র

টিকাকরণের প্রথম ধাপে প্রাথমিকভাবে ৩০ কোটি নাগরিকের জন্য প্রায় ৬০ কোটি ডোজের প্রয়োজন ছিল। যদিও এই লক্ষ্যমাত্রা পূরণের আগেই হঠকারী সিদ্ধান্ত নেয় কেন্দ্র, মত সুরেশের। সিরামের তরফে সুরেশ স্পষ্ট জানান, "টিকার জোগান নেই জেনেও ৪৫ বছরের উর্দ্ধে ও ক্রমান্বয়ে আঠারোর্ধ্ব নাগরিকদের টিকাকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক!"

"টিকা নিয়েও সম্পূর্ণ সুরক্ষিত নন নাগরিকরা"

"এহেন হঠকারী সিদ্ধান্ত থেকে শিক্ষা নেওয়া উচিত কেন্দ্রের", কড়া বক্তব্য সুরেশের। এখানে না থেমেই কটাক্ষের সুরে সুরেশ জানান, "জোগান, উৎপাদন ও বণ্টনব্যবস্থার কথা মাথায় রেখে কৌশল ছকে রাখা উচিত সরকারের। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।" টিকাকরণ অবশ্য প্রয়োজন, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও যে পুরোপুরি সুরক্ষিত নন নাগরিকরা, সে বিষয়ে সাফ জানান সিরামের অতিরিক্ত অধিকর্তা।

ডবল মিউট্যান্ট বাগে আনার দাবি সুরেশের

ডবল মিউট্যান্ট বাগে আনার দাবি সুরেশের

"আন্তর্জাতিক নিয়মাবলী মেনে ধাপে ধাপে টিকাকরণ করা উচিত কেন্দ্রের, এতে সময়ও বাঁচবে, সমস্যাও বাড়বে না", মত সুরেশের। সম্প্রতি ভ্যাকসিন সরবরাহের বিষয়ে হালকা হলেও বেশ কড়া সুরেই সিরাম ইনস্টিটিউটকে বার্তা পাঠিয়েছে হু। তার জবাবেই যে এহেন প্রতিক্রিয়া সিরামের, তা স্পষ্ট বুঝতে পারছেন বিশেষজ্ঞরা। যদিও ডাবল মিউট্যান্ট স্ট্রেনকে প্রতিহত করা গেলেও অন্যান্য স্ট্রেনকে আটকানোর ক্ষেত্রে টিকার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করছেন সুরেশ। তাই ভিন্ন পন্থার কথা ভাবা অবশ্যই উচিত বলে মনে করছেন তিনি।

"কোন টিকা সর্বোত্তম, তা এখনই বলা সম্ভব নয়"

করোনা টিকাকরণের ক্ষেত্রে সিডিসি ও এনআইএইচ-র তথ্যের উপর ভিত্তি করা উচিত বলে মত সুরেশের। পাশাপাশি সকল সমীক্ষা ও গবেষণা যাচাই করে যেকোনো টিকাকেই ছাড়পত্র দেওয়া উচিত বলেও মত তাঁর। এর কারণ হিসেবে সিরামের এই কর্মকর্তার বক্তব্য, "কোন টিকা সবচেয়ে কার্যকরী, তা এখনই বলা সম্ভব নয়। তাই সব যাচাই করে যাব টিকাকেই সুযোগ দিতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+