Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরপর চতুর্থবারের জন্য লড়াইয়ে শিবরাজ! চাপ তৈরি করেছে কংগ্রেসও

বুধবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নির্বাচন। ২০১৩-র নির্বাচনে কী হয়েছিল সেই রাজ্যে। ১০ বছর ক্ষমতায় থাকার পরেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া হেলায় উড়িয়ে ২৩০ আাসনের মধ্যে ১৬৫টিতে জয়ী হয়েছিল তারা।

বুধবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নির্বাচন। ২০১৩-র নির্বাচনে কী হয়েছিল সেই রাজ্যে। ১০ বছর ক্ষমতায় থাকার পরেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া হেলায় উড়িয়ে ২৩০ আাসনের মধ্যে ১৬৫টিতে জয়ী হয়েছিল তারা। এবারও কী তারা পারবে একইভাবে ক্ষমতা ধরে রাখতে। সেই প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলের একাংশে।

২০১৩-র ২৫ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছিল। ভোট গণনা হয়েছিল ৮ ডিসেম্বর। আগের দুবারের মতোই কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছিল বিজেপি। ২৩০ আাসনের মধ্যে ১৬৫টিতে জয়ী হয়েছিল তারা। কংগ্রেস পেয়েছিল ৫৮ টি আসন। শিবরাজ সিং চৌহান তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

২০০৮-এর তুলনায় বিজেপির ভাল ফল ২০১৩-তে

২০০৮-এর তুলনায় বিজেপির ভাল ফল ২০১৩-তে

২০০৮-এর তুলনায় ২০১৩-তে বিজেপির ফল ভাল হয়েছিল। কিন্তু ২০০৩-এর তুলনায় তা ছিল খারাপ। ২০০৩-এ ২৩০ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১৭৩ টি। আর কংগ্রেস ২০০৮-এর নির্বাচনে যেখানে ৭১ আসন পেয়েছিল, সেখানে ২০১৩-র নির্বাচনে তারা ১৩ টি আসন কম পেয়েছিল।

২০০৩, ২০০৮ এবং ২০১৩-তে বিজেপি আসন সংখ্যা ছিল যথাক্রমে ১৭৩,১৪৩ এবং ১৬৫। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা ছিল যথাক্রমে ৩৮,৭১, ৫৮।

২০১৩-র নির্বাচনে বিজেপি ও কংগ্রেস উভয়েরই ভোট বেড়েছিল। বিজেপি পেয়েছিল ৪৪.৮৭ শতাংশ। ২০০৩-এ বিজেপি পেয়েছিল ৪২.৫ শতাংশ। ২০১৩-তে কংগ্রেসের ভোট বেড়েছিল ৩.৯৭ শতাংশের মতো।

২০১৩-র ভোটের ফল

২০১৩-র ভোটের ফল

২০১৩-তে প্রচার

২০১৩-তে প্রচার

২০১৩-তে রাজ্যে বিজেপির তরফে প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন শিবরাজ সিং চৌহান। সেই সময় বিজেপি ঘোষণা করে দিয়েছিল তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী। অন্যদিকে কংগ্রেসের তরফে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাহুল গান্ধীর সঙ্গে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

শিবরাজ সিং চৌহান প্রচারে থ্রিডি প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন। এক জায়গা থেকে তিনি একাধিক জায়গার প্রচার সেরেছিলেন। এর আগে থ্রিডি প্রযুক্তির ব্যবহার করেছিলেন নরেন্দ্র মোদী, ২০১২-র গুজরাত বিধানসভার নির্বাচনে। নবীন এবং প্রথম ভোটারদের কাছে টানতে টুইটার, ফেসবুকে প্রচার চালিয়েছিল বিজেপি।

শিবরাজ সিং চৌহান বিদিশা ও বুধনি, দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুধনি থেকে চৌহান ৮৪,৮০৫ ভোটে জয়ী হয়েছিলেন। যা মধ্যপ্রদেশে ছিল দ্বিতীয় বৃহত্তম। তিনি কংগ্রেসের মহেন্দ্র সিং চৌহানকে পরিজিত করেছিলেন। যদিও বিদিশায় কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন তিনি। জয়ী হলেও, কংগ্রেসের শাঙ্ক ভার্গবের বিরুদ্ধে তাঁর ব্যবধান ছিল ১৬,৯৯৬ ভোট।

পরাজয়ের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরাজয়ের দায় কাধে নিয়েছিলেন।

২০১৮-র চ্যালেঞ্জ

২০১৮-র চ্যালেঞ্জ

পরপর তিনবারের জন্য ক্ষমতায় রয়েছেন শিবরাজ সিং চৌহান। চতুর্থবারের জন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই রাজ্যে বেশ কিছু ইস্যু সামনে এসেছে। যেমন আইনশৃঙ্খলার সমস্যা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। ধর্ষণের সংখ্যায় মধ্যপ্রদেশ সবার ওপরে রয়েছে। কৃষকদের সমস্যাও একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিদ্যুৎ এবং জলের সমস্যাও অন্যতম বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।

একনজরে মধ্যপ্রদেশ

একনজরে মধ্যপ্রদেশ

ধর্মীয় অনুপাতে জনসংখ্যা

ধর্মীয় অনুপাতে জনসংখ্যা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+