বিজেপিতে যোগ দিলেন কর্নাটকের বিদ্রোহী কংগ্রেস বিধায়করা
আগেই জল্পনা ছিল। সেই মতোই এগোল সমীকরণ। অবশেষে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বিদ্রোহী বহিষ্কৃত বিধায়করা।
আগেই জল্পনা ছিল। সেই মতোই এগোল সমীকরণ। অবশেষে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বিদ্রোহী বহিষ্কৃত বিধায়করা। গতকাল সুপ্রিম কোর্ট থেকে উপনির্বাচনে দাঁড়ানোর ছাড় পত্র পেয়েছেন তাঁরা। তারপরেও বিজেপি যোগ দেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী ৫ ডিসেম্বর কর্নাটকে বিধানসভা উপনির্বাচন। ১৫টি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। তার আগে বিজেপিতে যোগ দিয়ে টিকিট সুনিশ্চিত করতে চাইছে তারা।

সুপ্রিম কোর্টের এই রায় বেরোনোর পরেই কংগ্রেসের পক্ষ থেকে কর্নাটকের বিজেপি সরকার ডিসমিস করার দাবি জানানো হয়। বিজেপির অপারেশন লোটাস ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়।
যদিও সূত্রের খবর সব বিধানসভা কেন্দ্রে টিকিট পাবেন না কংগ্রেস থেকে আসা বিধায়করা। দু থেকে তিন জনকে টিকিট দেওয়া হবে। কর্নাটকে বিজেপি সরকার গড়ার জন্য ঘোড়া কংগ্রেস বিধায়কদের ভাঙিয়েছিল বিজেপি এমনই অভিযোগ করেেছ কংগ্রেস।












Click it and Unblock the Notifications