উত্তর প্রদেশে বিজেপিকে হারানো খুবই কঠিন, যেসব কারণ উঠে আসছে

উত্তর প্রদেশে বিজেপিকে হারানো খুবই কঠিন, যেসব কারণ উঠে আসছে

দেশের সব থেকে বড় রাজ্য উত্তর প্রদেশ (uttar pradesh) । সব থেকে বেশি সংখ্যক সাংসদও এই রাজ্য থেকেই যান লোকসভায়। সেই রাজ্যেই ২০১৭ সাল থেকে মজবুতভাবে ক্ষমতায় বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ২০২২-এর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনেও বিজেপির (bjp) জয়ের সম্ভাবনাই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উছে আসছে বেশ কিছু কারণও।

পঞ্চায়েত নির্বাচনে ঘাড়ের কাছে এসপি

পঞ্চায়েত নির্বাচনে ঘাড়ের কাছে এসপি

সাম্প্রতিক সময়ে পঞ্চায়েত নির্বাচনে যেমন ফল বিজেপি করতে পারবে বলে আশা করা গিয়েছিল তেমনটা করতে পারেনি। এর ওপরে করোনা পরিস্থিতি এবং কৃষকদের হতাশা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে। জেলা পঞ্চায়েতে ৩০৪৮ টি আসনের মধ্যে নির্দলরা পেয়েছে ৯৪৪ টি আসন। আর জিপে পেয়েছে ৭৬৮ টি আসন। অন্যদিকে এসপি পেয়েছে ৭৫৯ টি আসন। বিএসপি পেয়েছে ৩১৯ টি আসন।

বিরোধীরা উত্তর প্রদেশে বিভক্ত

বিরোধীরা উত্তর প্রদেশে বিভক্ত

উত্তর প্রদেশে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির যে অসুবিধা রয়েছে, তার থেকে বেশি অসুবিধা রয়েছে বিজেপির অন্দরে। কিন্তু এই রাজ্যে বিজেপির সব থেকে বড় সুবিধা হল, বিজেপি বিরোধীরা বিভক্ত। যার জেরে কোনও একটি রাজনৈতিক দলের পক্ষে বিজেপিকে হারানো কঠিন। অন্যদিকে রামমন্দির এবং হিন্দুত্ব ইস্যুও বিজেপিকে নির্বাচনে সাহায্য করছে।

২০১৪, ২০১৯-এর লোকসভা এবং ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার সহযোগীরা রাজ্যে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে এসেছে। অন্যদিকে দুই বিরোধী এসপি এবং বিএসপির ২০ শতাংশ করে ভোট রয়েছে। আর কংগ্রেসের ভোট ১০ শতাংশের কম। তাই বিজেপি প্রত্যেকটি ভোটের প্রধান বিরোধীদের থেকে অন্তত ১০ শতাংশ ভোটে এগিয়ে থেকেছে। বলা ভাল ভোট ভাগের সুবিধা পেয়ে আশছে বিজেপি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে এসপি এবং বিএসপি একসঙ্গে লড়াই করলেও বিজেপির থেকে তফাত ছিল ১০ শতাংশের বেশি। ওই নির্বাচনে বিজেপি বিধানসভা নির্বাচনের থেকেও ভাল ফল করেছিল। ওই দুই দল একসঙ্গে থাকলেও বিজেপির সঙ্গে তফাত হয়ত কমাতে পারত। কিন্তু দুদলই ঘোষণা করে দিয়েছে, তারা আর একসঙ্গে লড়াই করবে না।

বিজেপির পক্ষে হিন্দু ভোট

বিজেপির পক্ষে হিন্দু ভোট

উত্তর প্রদেশে বিজেপি বড় সংখ্যায় হিন্দু ভোট পেয়ে আসছে। এর মধ্যে উচ্চবর্ণের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছেন। এছাড়াও পিছিয়ে পড়া শ্রেণির ভোট পেয়েছে বিজেপি। ফলে লড়াই অন্যদলগুলোর কাছে কঠিন হয়ে পড়েছে।
সমাজবাদী পার্টি মূলত যাদব ভোটের ওপরে ভিত্তি করে লড়াই করে। সেখানে বিজেপি যাদবদের বাদ দিয়ে বাকি পিছিয়ে পড়া শ্রেণির ভোট ঝুলিতে ভরেছে। এছাড়াও জাতভ-ভিত্তিক দলিতদের ওপরে নির্ভর করা বিএসিপর বিরোধী অ-জাতভ দলিতদের ভোটও পেয়েছে বিজেপি।

ভাগ হচ্ছে মুসলিম ভোট

ভাগ হচ্ছে মুসলিম ভোট

অন্যদিকে উত্তর প্রদেশের ১৯ শতাংশ মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে এসপি, বিএসপি এবং কংগ্রেসের মধ্যে। যার সুবিধা পাচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+