ভোটের মুখে চাপে উত্তর প্রদেশ বিজেপি! কেন ইস্তফা ক্যাবিনেট মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের

ভোটের মুখে চাপে উত্তর প্রদেশ বিজেপি! কেন ইস্তফা ক্যাবিনেট মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের

একমাসও বাকি নেই দেশের সব থেকে বড় রাজ্য উত্তর প্রদেশের নির্বাচনের। সেই বড় রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। গেরুয়া শিবিরটে খানিক ঝটকা দিয়ে মঙ্গলবার রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন ক্যাবিনেটমন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। ঘন্টা খানেকের মধ্যেই আরও চার বিধায়ক রোশনলাল বর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর এবং বিনয় শুক্লা তাঁদের বিজেপি ত্যাগের কথা জানিয়ে দেন।

 গত কয়েকমাস ধরেই যোগীকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন

গত কয়েকমাস ধরেই যোগীকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন

এটা উল্লেখ করা যেতে পারে স্বামী প্রসাদ মৌর্য গত কয়েকমাস ধরে বিজেপির সংগঠন এবং সরকার নিয়ে অসন্তুষ্ট ছিলেন। এর সঙ্গে তিনি বলেও ছিলেন, উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, যদি বিজেপি ফের ক্ষমতায় আসে। তিনি আরও বলেছিলেন, দলের শীর্ষ নেতৃত্বে অন্য কাউকে পছন্দ করতে পারে। মুখ্যমন্ত্রী পদে অন্য কাউকে দেখা যেতে পারে। তিনি আরও বলেছিলেন, সবই ছিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব।
সূত্রের খবর অনুযায়ী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি বিশ্বাস হারিয়েছিলেন স্বামী প্রসাদ মৌর্য। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগীর কাজের ধরনের ক্ষুব্ধ ছিলেন তিনি।

ছেলের জন্য টিকিট দাবি করেছিলেন

ছেলের জন্য টিকিট দাবি করেছিলেন

এছাড়াও মৌর্য নিজের ছেলে অশোকের জন্য বিধানসভা নির্বাচনে টিকিট চেয়েছিলেন বিজেপি নেতৃত্বের কাছে। কিন্তু বিজেপি সেই দাবি মানতে অস্বীকার করে বলে জানা গিয়েছে। কেননা স্বামী প্রসাদ মৌর্য নিজে একজন বিধায়ক এবং ক্যাবিনেটমন্ত্রী। মৌর্য কুশীনগরের পদ্রৌন বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তাঁর মেয়ে সংঘমিত্র মৌর্য বদাউনের সাংসদ।

 সরকার নিয়েও অসন্তুষ্ট ছিলেন

সরকার নিয়েও অসন্তুষ্ট ছিলেন

স্বামী প্রসাদ মৌর্য সরকারের কাজকর্ম এবং আধিকারিকদের নিয়েও অসন্তুষ্ট ছিলেন। বিষয়টি নিয়ে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারবার অভিযোগও জানিয়েছিলেন। সরকারের বেশ কিছু কাজ নিয়ে অভিযোগও জানিয়েছিলেন তিনি।

মন্ত্রীর ইস্তফার পরেই বিক্ষোভ মাথাচারা

মন্ত্রীর ইস্তফার পরেই বিক্ষোভ মাথাচারা

স্বামী প্রসাদ মৌর্যের ইস্তফার পরেই উত্তরপ্রদেশ বিজেপিতে বিক্ষোভ মাথাচারা দিয়েছে। অন্তত ১৩-১৪ জন মন্ত্রী এবং বিধায়ক এই সময়ে অসন্তুষ্ট বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, স্বামী প্রসাদ মৌর্যের অসন্তুষ্টি নিয়ে অবগত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখতে বলেছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে। কিন্তু তা ব্যর্থ হয়। এরপর বিক্ষুব্ধ বিধায়কদের বাগে আনতে নামেন রাজ্য বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং সুনীল বনসল।
আরও জানা গিয়েছে, আরও বেশ কয়েকজন মন্ত্রীও বিজেপি ছাড়তে চলেছেন। তবে স্বামী প্রসাদ মৌর্যের থেকে তাঁদের বিয়টি আলাদা। কেননা স্বামীপ্রসাদ মৌর্য সরকারের কাজ নিয়েই অসন্তুষ্ট ছিলেন।
তবে স্বামী প্রসাদ মৌর্য আগেও দলবদল করেছেন। ২০১৭-র বিধানসভা নির্বাচনের আগে ২০১৬-তে তিনি বিএসপি থেকে বিজেপিতে যোগ দেন। তাঁকে অনেকেই মায়াবতীর ঘনিষ্ঠ বলেই মনে করতেন। আর এবার তিনি বিজেপি থেকে যোগ দিলেন সমাজবাদী পার্টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+