সম্পত্তি কমল, এফআইআর-এর সংখ্যা বাড়ল, সত্যিই আম আদমি কেজরিওয়াল!

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তি গত বছর লোকসভা নির্বাচনের মনোনয়নের সময় থেকেও ২ লক্ষ টাকা কমে গেলে। বেড়েছে তাঁর নামের এফআইআর বা পুলিশ অভিযোগ।

অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কিত অন্যান্যা খবর পড়তে ক্লিক করুন এখানে

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ, বুধবার সম্পত্তি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সম্পত্তির পরিমান ২ কোটি টাকার কিছু বেশি। সাত মাস আগে লোকসভা নির্বাচনে বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়ানোর সময় কেজরিওয়াল যে সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন তা ছিল ২.১৪ কোটি টাকা। কিন্তু দিল্লি নির্বাচনের জন্যে যে পরিমাণ সম্পত্তি ঘোষণা করেছেন কেজরি তা আগের থেকে কম।

সম্পত্তি কমল, এফআইআর-এর সংখ্যা বাড়ল, সত্যিই আম আদমি কেজরিওয়াল!

আম আদমি ভাবমূর্তি বজায় রেখে কেজরি জানিয়েছেন তাঁর নিজস্ব গাড়ি নেই, তাঁর ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণ ৪ লক্ষ টাকা থেকে কমে ২.২৮ লক্ষ টাকায় এসে দাঁড়িয়েছে। তাঁর সম্পত্তির মধ্যে রয়েছে, দিল্লির কাছে ৫৬ লক্ষ টাকার একটি বাড়ি, গুরগাঁওয়ে ১ কোটি টাকার একটি বাড়ি রয়েছে যা স্ত্রীয়ের নামে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ৩৭ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি। সোনা ৯ লক্ষ টাকার আর রূপো ৫০,০০০ টাকার।

৪৬ বছরের কেজরিওয়াল জানিয়েছেন, বিধায়ক হিসাবে তার আয় ৩৫,০০০ টাকা। স্ত্রীর নামে ৪১ লক্ষ টাকার ঋণও রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে সম্পত্তির পরিমাণ কমলেও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর-এর সংখ্যা বেড়েছে। লোকসভা নির্বাচনের সময় তার বিরুদ্ধে ৮ টি এফআইআর ছিল। এখন তা বেড়ে হয়েছে ১০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+