দল চাইলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি, বললেন রাহুল গান্ধী

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিং স্পষ্ট করে দেন আর প্রধানমন্ত্রী হবেন না তিনি। একইসঙ্গে রাহুল গান্ধীর কাজের প্রশংসা করে কংগ্রেস রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে পারার জল্পনা আরও এক ধাপ উস্কে দেন মনমোহন।
ইচ্ছা থাকলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর যোগ্যতা রয়েছি কী রাহুলের?
এই মুহূর্তে কংগ্রেসের সহ সভাপতি রাহুল। সেই হিসাবে কংগ্রেসের সাফল্য ব্যর্থতার দায়ভারও অনেকটাই তাঁর কাধে। দিল্লি-সহ রাজ্যের চার জেলায় মোদী ও আপ ঝড়ে যেভাবে উড়ে গিয়েছে কংগ্রেস, তাতে কংগ্রেসেরই একাংশ এই হারের জন্য রাহুলকেই দায়ী করেছেন। যদিও তাতে আখেরে লাভ খুব একটা হয়নি। কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে এখনও সবার চেয়ে এগিয়ে রাহুলই।
বিধানসভা ভোটের আগে রাহুল গান্ধী দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বেশ কয়েকটি জনসভা করেছিলেন। নির্বাচনী প্রচার চালিয়েছিলেন জোর কদমে। কিন্তু তাতে লাভ বই ক্ষতিই হয়েছে বেশি। লোকসভা ভোটের আগে কংগ্রেস তাই সোনিয়া কন্যা প্রিয়াঙ্কার প্রচারে আস্থা রাখছে।
সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। তবে দল যদি চায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে তাঁর আপত্তি নেই। দলের দেওয়া দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন। এমনকী তিনি এও স্বীকার করে নিয়েছেন, আম আদমি পার্টি ক্ষমতায় এসে এমন বেশ কয়েকটি কাজ করে ফেলেছে যা কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন করতে চেয়েছিল।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications