অস্ত্র দিক সরকার! পুলওয়ামার বদলার নিতে ডাক বিজেপি বিধায়কের
পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে তিনি তৈরি। এমনটাই দাবি করেছেন গুজরাতের বিজেপি বিধায়ক মধু শ্রীবাস্তব।
পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে তিনি তৈরি। এমনটাই দাবি করেছেন গুজরাতের বিজেপি বিধায়ক মধু শ্রীবাস্তব। পুলওয়ামায় কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার বদলা তিনি নিতে চান বলে জানিয়েছেন ওই বিধায়ক।

এর আগে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক মধু শ্রীবাস্তব। ভদোদরা জেলার ভাগোদিয়া বিধানসভা কেন্দ্রের ছয়বারের বিধায় তিনি। বিধায়করা দেশের জনপ্রতিনিধি বলে সওয়ার করে মধু শ্রীবাস্তব বলেছেন, তিনি তাঁর জীবন বলিদান করতে প্রস্তুত।
মধু শ্রীবাস্তব বলেন, যদি জঙ্গি ৪৫ জনকে মারতে পারে তবে ৫০০ জনকে মারার হিম্মত রয়েছে তার। যদি সরকার তাঁকে নির্দেশ দেয়, এবং অস্ত্র তুলে দেয়, তাহলে তিনি বদলা নিতে তৈরি। পাকিস্তানে বিমান নিয়ে হামলার কথাও বলেছেন ওই বিধায়ক।
মধু শ্রীবাস্তব শুধু জনপ্রতিনিধিই নন, গুজরাতের একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন তিনি।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালানো হয়। ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল সেই হামলায়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল।












Click it and Unblock the Notifications