নির্মলা সীতারমণের উপস্থাপিত কেন্দ্রীয় বাজেট নিয়ে কার কী প্রতিক্রিয়া?

শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর দ্বিতীয় বাজেট উপস্থাপন করলেন সংসদে। এই বাজেটে কী সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হল। রাজনৈতিক ভাবে এই বাজেটকে কে কোন চোখে দেখছেন। এক নজরে দেখে নেওয়া যাক বাজেট প্রসঙ্গে দেশের রাজনীতিবিদদের কে কী বললেন -

জেপি নাড্ডা

জেপি নাড্ডা

বাজেট উপস্থাপনের পর বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, 'এই বাজেটের মাধ্যমে মধ্যবিত্তদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে। সবার জন্য বাড়ি, প্রথমবারের গৃহ ক্রয়কারীদের জন্য ভর্তুকি, আয়কর ক্ষেত্রে ছাড়, এসসি / এসটি সম্প্রদায়ের উন্নয়নের জন্য তহবিল বরাদ্দ, জল জীবন মিশনের মতো প্রকল্প ঘোষণা করা হয়েছে।'

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অভিনন্দন জানিয়ে বাজেটকে 'উন্নয়নমুখী' এবং 'কৃষক সমর্থক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'বাজেট অর্থনীতিকে আরও জোরদার করবে।'

অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

এদিকে বাজেট নিয়ে নিজের হতাশা প্রকাশ করে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, 'এই বাজেট থেকে দিল্লির অনেক আশা ও আখাঙ্খা ছিল। তবে দিল্লিবাসীদের সঙ্গে ফের একবার সৎ মায়ের মতো ব্যবহার করল বিজেপি। বিজেপির পছন্দের তালিকায় নেই দিল্লি। তাহলে বিজেপিকে কেন দিল্লিবাসী ভোট দেবে? নির্বাচনের আগে যেভাবে বিজেপি দিল্লিবাসীদের আশাহত করল তা থেকেই বোঝা যাচ্ছে যে নির্বাচনের প্রচারে করা প্রতিশ্রুতি কতটা পূরণ করবে বিজেপি!'

অমিত শাহ

অমিত শাহ

অমিত শাহ বলেন, 'বাজেটে মোদী সরকার কর ব্যবস্থাকে আরও মজবুত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। এতে বিনিয়োগও বাড়বে। আর এর মাধ্যমেই মোদী সরকারের ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া যাবে।'

রাজনাথ সিং

রাজনাথ সিং

রাজনাথ সিং এদিন বাজেট প্রসঙ্গে বলেন, 'অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন তাতে চাকরি ক্ষেত্রে আরও বাড়বে সুযোগ। আর তার জেরেই অর্থনীনি মজবুত হবে বলে তিনি দাবি করেন।'

সীতারাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরি

সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন যে বাজেটটি ছিল 'সরব প্রতারণা, ফাঁকা স্লোগান; জনগণের দুর্দশা, ক্রমবর্ধমান বেকারত্ব, দাম কমাতে যথেষ্ট নেই এই বাজেটে।'

রামবিলাস পাসওয়ান

রামবিলাস পাসওয়ান

এলজেপির প্রধান রামবিলাস পাসওয়ান ২০২০-২১ অর্থবর্ষে তফসিলি জাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির জন্য ৮৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রশংসা করেছেন। তিনি তফসিলী উপজাতির জন্য ৫৩,৭০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি এলজেপির নেতা চিরাগ পাসওয়ান বলেন, 'আমি এই বাজেটকে ১০ এর মধ্যে ১০ নম্বর দিতে চাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+