অযোধ্যায় মধ্যস্থতার নির্দেশ আসার পর কী প্রতিক্রিয়া বিভিন্ন মহলের

রাম মন্দির - বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতাকারী নিয়োগের সুপারিশ করেছে কেন্দ্র।

রাম মন্দির - বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতাকারী নিয়োগের সুপারিশ করেছে কেন্দ্র। তিন সদস্যের প্যানেল তৈরি করা হয়েছে। ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ আসার পরে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। নির্মোহী আখড়া এই মধ্যস্থতাকারী নিয়োগে খুশি নয়। এদিকে হিন্দু মহাসভা শ্রী শ্রী রবিশঙ্করের নিয়োগে খুশি হয়েছে।

অযোধ্যায় রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার মাধ্যমেই মীমাংসা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এজন্য এদিন তিন সদস্যের প্যানেলও ঘোষিত হল। বিচারপতি খলিফুল্লা এই কমিটির মাথায় থাকবেন। এছাড়া সদস্য হিসাবে থাকবেন শ্রী শ্রী রবিশঙ্কর ও সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু।

বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্য বলছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে কিছু বলব না। তবে আগেও মধ্যস্থতার চেষ্টা হয়েছে। সাফল্য আসেনি। রামের ভক্তরা রাম মন্দির নির্মাণে আর বিলম্ব চায় না।

এআইএমপিএলবি সদস্য ও বাবরি মসজিদ অ্যাকশ কমিটির কনভেনর জাফরইয়াব জিলানি বলছেন, আমরা বলেছি মধ্যস্থতায় সহযোগিতা করব। আমাদের যা বলার তা মধ্যস্থতাকারী প্যানেলে বলব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+