প্রতিক্রিয়ায় জয়স-এর নামই নিল না পাকিস্তান, ফের কি 'মেকি দরদ' দেখাল ইসলামাবাদ
দেশের বুকে আরও এক জঙ্গি হামলা। আর এই নাশকতায় দায় স্বীকার জয়স-ই-মহম্মদ-এর। এই সেই জয়স-ই মহম্মদ যারা গত দু'শকেরও বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরে সক্রিয় হয়ে আছে।
দেশের বুকে আরও এক জঙ্গি হামলা। আর এই নাশকতায় দায় স্বীকার জয়স-ই-মহম্মদ-এর। এই সেই জয়স-ই মহম্মদ যারা গত দু'শকেরও বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরে সক্রিয় হয়ে আছে। এই সেই জঙ্গি সংগঠন যার খুল্লাম-খুল্লাভাবে ভারতের বুকে সন্ত্রাস ছাড়ানোর কথা বলে পাকিস্তানের মাটিতে। এমনকী এর প্রধান মৌলানা মাসুদ আজাহার প্রকাশ্য়ে ভারতে সন্ত্রাসবাদী হামলার হুঁমকি দিয়ে থাকেন।

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় জয়স-ই-মহম্মদ দায় স্বীকার করেছে। এমনকী এই ঘটনায় আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করেছে তারা। অথচ, পাকিস্তান এই জঙ্গি হামলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জয়স-ই-মহম্মদ বা মাসুদ আজাহার কারোর কোনও নাম-ই নিল না। শুধুমাত্র এটাকে 'অত্যন্ত ভয়াবহ' এক ঘটনা বলেই মন্তব্য় করে দায় সেরেছে ইসলামাবাদ।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বিশ্বের যে কোনও প্রান্তেই হিংসার ঘটনার আমরা নিন্দা করে এসেছি। এটা অত্যন্ত একটা ভয়াবহ আতঙ্কের ঘটনা।'
পাকিস্তানের প্রতিক্রিয়া একটা নিয়মরক্ষার বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে দেড় দশক ধরেই চাপে আছে পাকিস্তান। তাই, পুলওয়ামার জঙ্গি হামলায় একটা সরকারি প্রতিক্রিয়া দেওয়া দরকার ছিল বলেই মনে করা হচ্ছে।
মাসুদ আজাহার যিনি জয়স-ই-মহম্মদ-এর মাথা সে এখনও মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যেই মাসুদ আজাহার ও জয়স-ই-মহম্মদ-এর উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি জানিয়ে রাষ্ট্রপুঞ্জে আবেদন জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।












Click it and Unblock the Notifications