আট ঘণ্টায় পৌঁছে দেবে গোয়া, চাকা গড়াল নতুন বন্দে ভারত এক্সপ্রেসের, জেনে নিন সময়সূচি-ভাড়া
বর্ষা (Monsoon) আসছে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আর এই বর্ষায় গোটা ভ্রমণের মজাই আলাদা। গোয়া যদিও সারাবছরের ট্যুরিস্ট ডেস্টিনেশন। তবু বর্ষার মজাটাই আদালা। সেই মজা আরও দ্বিগুণ হবে এবার কারণ এবার ট্রেনে মাত্র সাত ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে গোয়ায়।
মুম্বই তেকে গোয়া এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে দেবে মাত্র ৮ ঘণ্টাতেই। আজই এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভারতের সবচেয়ে হট ফেবারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন গোয়া। সেখানে দেশবিদেশ সব জায়গার পর্যটকরা সারা বছর ভিড় করে থাকেন। এমনকী করোনার সময়ও গোয়াতে পর্যটকদের ভিড় কমেনি।

কাজেই গোয়ার জনপ্রিয়তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মুম্বই থেকে গোয়ার এই ট্রেন রুট অত্যন্ত সুন্দর। সেকারণে অনেকেই এই পথে গোয়া যেতেন। কিন্তু তাতে অনেকটাই সময় লেগে যেত। এবার বন্দে ভারত এক্সপ্রেস এই প্রথম চালু হতে চলেছে। তাতে মাত্র ৮ ঘণ্টার মধ্যে বম্বে থেকে গোয়া বা গোয়া থেকে বম্বে পৌঁছে যাওয়া যাবে।
গোয়া থেকে মুম্বইয়ের দূরত্ব ৫৮৬ কিলোমিটার। সেই পথ মাত্র ৮ ঘণ্টায় অতিক্রম করবে ভারতের এই সেমি বুলেট ট্রেন। শুক্রবার এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ গোয়া থেকে ছেড়ে ট্রেনটি মুম্বই পৌঁছবে সন্ধে সাড়ে ৬টা নাগাদ।

তবে এই ট্রেনের কোচের সংখ্যা অন্যান্য বন্দেভারত এক্সপ্রেসের কোচের সংখ্যার চেয়ে কম। মুম্বই গোয়া বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা ৮। অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেসে ১৬টি কোরে কোচ থাকে। শুক্রবার ছাড়া সপ্তাহের ৬দিন চলবে এই ট্রেন। এতে ওয়াইফাই, এলইডি স্ক্রিন থাকবে। সেই সঙ্গে থাকবে আরাম দায়ক সিট।
প্রতিদিন ভোর ৫টা ২৫ মিনিটে মুম্বই ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে ছাড়বে ট্রেনটি। গোয়ার মাডগাঁওয়ে পৌঁছবে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ। আবার মাডগাঁও থেকে দুপুর ২টো ৩৫ মিনিটে ছাড়বে ট্রেনটি মুম্বই পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ। মুম্বই থেকে গোয়া যাত্রা পথে ৭টি স্টেশনে থামবে ট্রেনটি। দাদর, ঠাণে, পনভেল, খেড়, রত্নগিরি, কঙ্কনওয়ালি, থিভিম।












Click it and Unblock the Notifications