প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলের কাছে বিস্ফোরণে মিলল আরডিএক্স ও নাইট্রেট কম্পাউন্ড
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলের কাছে বিস্ফোরণে মিলল আরডিএক্স ও নাইট্রেট কম্পাউন্ড
গত রবিবার জম্মু–কাশ্মীরের লালিয়ানা গ্রামে বিস্ফোরণের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের জায়গাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে কিছুটা দূরেই অবস্থিত। জম্মু ও কাশ্মীর পুলিশ বিস্ফোরণের এই ধরণ নিয়ে তদন্ত শুরু করেছিল। আর তাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে ওই বিস্ফোরণে আরডিএক্স এবং নাইট্রেট কম্পাউন্ডের চিহ্ন পাওয়া গিয়েছে।

এই বিস্ফোরণটি ঘটেছিল জম্মুর লালিয়ানা গ্রামের একটি মাঠে, যা নরেন্দ্র মোদীর সমাবেশ স্থান থেকে মাত্র ১২ কিমি দূরে। পুলিশ প্রাথমিকভাবে বলেছেন, 'এটি সন্ত্রাস–সম্পর্কিত নয় বলে মনে হচ্ছে। বিস্তারিত তথ্য জানা যাবে। আমরা মনে করছি এটা উল্কা–বজ্রপাত হতে পারে।’ রবিবার জম্মু–কাশ্মীর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ ধারা বিলোপের পর এটাই মোদীর প্রথম জম্মু–কাশ্মীর সফর। এখানে উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফরের আগেই গত শুক্রবার জম্মুর সুঞ্জওয়ায় সিআইএসএফের বাসে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। বাস লক্ষ্য করে গ্রেনেড, গুলি চালায় তারা। এই ঘটনায় এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়।
জাতীয় পঞ্চায়েত–রাজ দিবসে জম্মুর সাম্বায় সারা দেশে গ্রামসভায় ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী রবিবার জম্মু ও কাশ্মীরে ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে বানিহাল-কাজিগুন্ড রোড টানেল, দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে এবং রাতলে এবং কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প।
প্রসঙ্গত, কিছু সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার উদ্দেশে উদ্দেশ্যে হুমকি মেল পাঠানো হয়েছিল। এই মেলের সূত্র ধরে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এনআই–এর মুম্বই শাখা ইতিমধ্যে এই হুমকি মেল–কাণ্ডে তদন্তভার হাতে নিয়েছে। সেই মেলে বড় শহরগুলিতে ২০টি বড় হামলার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। প্রসঙ্গত, এই ধরনের হুমকি প্রথম নয়। এর আগেও গোয়েন্দারা জানিয়েছিলেন যে, স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষে ছিল ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিরা।












Click it and Unblock the Notifications