প্রজাতন্ত্র দিবসে তামিল সঙ্গীতের অসম্মান, আরবিআই কর্মীদের বিরুদ্ধে উঠল অভিযোগ
প্রজাতন্ত্র দিবসে তামিল সঙ্গীতের অসম্মানের অভিযোগ
দেশজুড়ে আগামীকাল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে চেন্নাইতে RBI-এর একটি শাখা অফিসে অনুষ্ঠানের আয়োজন করে। আর এই বিশেষ অনুষ্ঠানের সময় আরবিআইয়ের কয়েকজন আধিকারিক তামিল সঙ্গীতের সময় উঠে দাঁড়াতে অস্বীকার করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সংগীতকে অসম্মান করায় আধিকারিকদের বিরুদ্ধে বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টের একজন আইনজীবী অভিযোগ দায়ের করেন।

কেন দাঁড়াননি আধিকারিকরা
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলার সময় 'তামিল থাই ভাজথু' গানটি গাওয়া হচ্ছিল। কিন্তু সেই সময় আরবিআইয়ের আধিকারিকরা না দাঁড়িয়ে বসে ছিলেন। ভিডিও দেখা যাচ্ছে, কর্মকর্তাদের যখন উপস্থিত দর্শকরা জিজ্ঞাসা করছে যে, আপনার সঙ্গীত চলার সময় কেন দাঁড়াননি? তখন তাঁরা বলেন, মাদ্রাজ হাইকোর্ট বলেছে, গানের সময় উঠে দাঁড়ানোর কোনও প্রযোজন নেই। এই ঘটনার পর কর্মকর্তাদের ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।

জি রাজেশ কী বললেন
ঘটনার পরিপ্রেক্ষিতে লইয়ার জি রাজেশ জানান, চেন্নাই পুলিশের একটি অনলাইন অভিযোগ করা হয়েছে। আরবিআইয়ের আধিকারিকরা রাজ্য সরকারের দেওয়া আদেশ ও হাইকোর্টের রায়কে ভুল প্রমানিত করেছেন। তাঁরা 'তামিল থাই ভাজথু'- গানে উঠে না দাড়িয়ে বহুল করেছেন। সেই সঙ্গে তাঁরা গানের অসম্মান করেছেন। কর্মকর্তারা রাজ্য সরকারের জারি করা আইনকে অমান্য করেছেন। সেই সঙ্গে জনসাধারণের শান্তিকে নষ্ট করেছেন। তিনি পুলিশকে ঘটনার তদন্ত শুরু করতে বলেছেন এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছেন।

ঘটনায় কোন কোন মন্ত্রী নিন্দা প্রকাশ করলেন
এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন অর্থ ও মানবসম্পদ মন্ত্রী পিটিআর পালানিভেল থিয়াগা রাজন, তথ্যপ্রযুক্তি মন্ত্রী মানো থাঙ্গারাজ ও ডিএমকে সাংসদ কানিমোঝি- সহ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা।

পিটিআর কী বললেন
সোশ্যাল মিডিয়ায় টুইট করে পিটিআর বলেন, ঘটনার দুদিন আগেই অন্যান্য রাজ্যের ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারপর ভিডিও আমাদের সামনে এসেছে। বিষয়টি ভালোভাবে দেখা হবে।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তামিলদের অনুভূতিতে আঘাত বন্ধ করা উচিত। কারণ এতে, তাঁদের মনের ওপর কোর পড়ে ফলে তাঁদের মনোভাব পরিবর্তন হয়ে যায়।

সমস্ত জায়গায় এই গান গাওয়া বাধ্যতামূলক
গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকার 'তামিল থাই ভাজথু' গানকে রাষ্ট্রীয় গান হিসাবে ঘোষণা করেছেন। রাজ্যের সমস্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও সরকারি যেকোনো সেক্টরে কোনও অনুষ্ঠান শুরুর আগে এই গান গাওয়া বাধ্যতামূলক বলে জারি করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী কী জানালেন
এই গানটি একটি প্রার্থনার গান কিন্তু এটি সংগীত নয় বলে হাইকোর্টের রায়ের পরে সরকারের আদেশ দেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, এই 'তামিল থাই ভাজথু' গানটি ৫৫ সেকেন্ডের গান। এই গানটি যখন গাওয়া হবে তখন প্রতিবন্ধী ব্যক্তি আর অক্ষম ব্যক্তিরা ছাড়া সকলকেই দাঁড়াতে হবে।
প্রতীকী ছবি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications