পুরনো নোটের কারণে শেষে জরিমানা দিতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই

পুরনো নোটে গাড়ি করে বয়ে নিয়ে গিয়ে শেষে জরিমানা গুনতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই। ছত্তিশগড়ের ভিলাই থেকে নাগপুরে পুরনো নোট বোঝাই আরবিআইয়ের একটি গাড়ি যাচ্ছিল। সেটিকেই জরিমানা দিতে হয়েছে।

মুম্বই, ২৪ ডিসেম্বর : পুরনো নোটে গাড়ি করে বয়ে নিয়ে গিয়ে শেষে জরিমানা গুনতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই। ছত্তিশগড়ের ভিলাই থেকে নাগপুরে পুরনো নোট বোঝাই আরবিআইয়ের একটি গাড়ি যাচ্ছিল। সেটিকেই জরিমানা দিতে হয়েছে।

জানা গিয়েছে, আরবিআইয়ের গাড়িটিকে গোন্ডিয়া জেলার দেওরি সীমান্তে চেক-পোস্টে আটক করা হয়। গাড়ি ওভারলোড থাকায় আরটিও-র তরফে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুরনো নোটের কারণে শেষে জরিমানা দিতে হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকেই

বলা হয়েছে, গাড়িটে ১৬ টন মাল বয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু ধরা পড়ে গাড়িতে ২১ টন মাল রয়েছে। গাড়িটিতে ৫০০ ও ১ হাজারের বাতিল নোট ছিল বলে জানা গিয়েছে। সেগুলিকে নাগপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

যে গাড়িতে চাপিয়ে পুরনো নোট যাচ্ছিল সেটির কাগজপত্র খতিয়ে দেখা হয়। জরিমানা করার পরে গাড়িটিকে ছেড়েও দেওয়া হয়। ৫ টন ওভারলোডিংয়ের জন্য সবমিলিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপরে গাড়িটি নাগপুরে চলে যায়।

প্রসঙ্গত, দেশে নোট ছাপা ও তা সার্কুলেশনের দায়িত্বে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই। তারাই বিভিন্ন ছাপাখানায় নোট ছাপিয়ে তা সারা দেশে সরবরাহ করে। আর এক্ষেত্রে পুরনো নোট বাতিল হওয়ার পরেও সেগুলিকে অন্য কাজে ব্যবহার করার দায়িত্বও তাদেরই কাঁধে রয়েছে। সেইকাজ করতে গিয়েই শেষে ফাইন দিতে হল আরবিআইকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+