করোনা মন্দায় ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা করতে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে আরবিআই!

কেন্দ্রের ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের পর এবার করোনা লকডাউনের মাঝে দেশকে স্বস্তি দিতে বড় ঘোষণা করল আরবিআই। আজ এক সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, আরবিআই দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে।

দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে আরবিআই

দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে আরবিআই

এদিন এই বিষয়ে বলতে গিয়ে শক্তিকান্ত দাস বলেন, 'করোনার সমস্যা কাটিয়ে অর্থনীতিকে বাঁচাতে আরবিআই দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে। এই টাকা নাগরিকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে।'

ব্যাঙ্কের সিআরআর ১০০ বেসিস পয়েন্ট বাড়ানো হল

ব্যাঙ্কের সিআরআর ১০০ বেসিস পয়েন্ট বাড়ানো হল

পাশাপাশি আজ সমস্ত ব্যাঙ্কের সিআরআর ১০০ বেসিস পয়েন্ট বাড়ানো হল। ক্রেডিট রিজার্ভ রেশিয়ো বাড়ানোর ফলে সাধারণ মানুষকে শক্তিকান্ত দাস এদিন আস্বস্ত করে বলেন যে, 'রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কে নাগরিকদের যে টাকা রয়েছে তা সুরক্ষিত। ফলে আতঙ্কিত হয়ে তা ব্যাঙ্ক থেকে তোলার কথা ভাববেন না।'

বণিক মহলকে স্বস্তি দিতে এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক

বণিক মহলকে স্বস্তি দিতে এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক

করোনা ভাইরাসে লকডাউনে সবচেয়ে সংকটে পড়েছেন গরিব মানুষ দিন মজুররা। রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে তাঁদের অন্নের সংস্থানে এগিয়ে এসেছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন ফিনান্সিয়াল রেসপন্স টিম বিশেষ প্যাকেজ ঘোষণা করে। আর সেই রেশ ধরেই এবার মধ্যবিত্ত ও বণিক মহলকে স্বস্তি দিতে এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক।

করোনা মন্দার পরিস্থিতিতে এগিয়ে আসে এমপিসি বৈঠক

করোনা মন্দার পরিস্থিতিতে এগিয়ে আসে এমপিসি বৈঠক

প্রতি দুই মাস অন্তর মানিটরি পলিসি কমিটি বৈঠকে বসে। পরবর্তী বৈঠক ছিল ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই বৈঠক এগিয়ে আনা হয় ২৫ থেকে ২৭ মার্চ। এই বৈঠকেই দেশের ব্যাঙ্কিং খাতকে আরও মজবুত করতে এই সব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আরবিআই গভর্নর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+