আতঙ্কিত হয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলবেন না! জনগণকে আশ্বস্ত করতে বড় পদক্ষেপ আরবিআই-এর
করোনা লকডাউনে দেশের ব্যাঙ্কিং শিল্প নিয়ে আস্বস্ত করল আরবিআই। বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার একদিনে মাথায় আরবিআই গভর্নরের এই সাংবাদিক বৈঠকের উপর নজর ছিল বণিক মহলের। সেখানেই বেশ কয়েকটি বড় পদক্ষেপের কথা ঘোষণা করে দেশের জনগণকে আস্বস্ত করেন শক্তিকান্ত দাস।

'অর্থনীতি এই অবস্থা থেকে বেরিয়ে আসবে'
এদিন আরবিআই গভর্নর বলেন, 'করোনা ভাইরাসের হামলা হয়েছে নিশ্চয়ই তবে ভয় না পেয়ে দেশ লড়ছে। আশা করা যায় অর্থনীতি এই অবস্থা থেকে বেরিয়ে আসবে। আমরা সকলে মিলে লড়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসব।'

ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে আরবিআই
এরপর ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা করতে তিনি ঘোষণা করেন, 'করোনার সমস্যা কাটিয়ে অর্থনীতিকে বাঁচাতে আরবিআই দেশের ব্যাঙ্কগুলিকে ৩.৭৪ লক্ষ কোটি টাকা দেবে। এই টাকা নাগরিকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে।' সাধারণ মানুষকে আস্বস্ত করে তিনি বলেন, 'রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কে নাগরিকদের যে টাকা রয়েছে তা সুরক্ষিত। ফলে আতঙ্কিত হয়ে তা ব্যাঙ্ক থেকে তোলার কথা ভাববেন না।'

কেন্দ্রকে সাহায্য করবে আরবিআই
শক্তিকান্ত দাস এদিন দাবি করেন, 'কোভিড ১৯ এর সংক্রমণের জেরে গোটা বিশ্বেই অর্থনীতি ধাক্কা খেয়েছে। করোনা ভাইরাসের মহামারী অর্থনীতিকে বড় ধাক্কা খেয়েছে। সেটা থেকে বাঁচতে কেন্দ্র সরকার একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। আরবিআই সেখানে সাহায্য করবে যাতে অর্থনীতির ধাক্কা সামলানো যায়।'

করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশ লড়াই করছে
সাংবাদিকদের শক্তিকান্ত দাস বলেন, 'যুদ্ধকালীন পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশ লড়াই করছে। এই মহামারী থেকে অর্থনীতিকে বাঁচাতে সরকার সচেষ্ট।' এদিন রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর পাশাপাশি রিভার্স রেপো রেটও ৯০ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করা হয়। এছাড়া আজ সমস্ত ব্যাঙ্কের সিআরআর ১০০ বেসিস পয়েন্ট বাড়ানো হল।












Click it and Unblock the Notifications