২০১৯ থেকেই ছাপানো বন্ধ! একনজরে জানুন ২০০০ নোটের ইতিবৃত্ত ২০১৬ থেকে ২০২৩
দিনটা ছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে রাতারাতি সেদিনই ঘোষণা করেছিলেন নোট বাতিলের। তারপর বাজারে আনা হয়েছিল ২০০০ টাকার নোট। কিন্তু বাজারে গুজব ছড়াতে থাকে ২০০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল এদিন।

একনজরে জেনে নেওয়া যাক ২০০০ নোটের ইতিবৃত্ত (২০১৬-২০২৩)
- ২০১৬: সাকুল্যে সাত বছর ছিল এই নোটের আয়ু। ২০১৬ সালে শুরু হয়েছিল ২০০০ টাকার নোটের যাত্রা। ২০২৩-এই তার পথ চলা শেষ।
- ২০১৭: ২০১৭ সালে সর্বোচ্চ ছাপানো হয়েছিল ২০০০ টাকার নোট। ২০০০ টাকার গোলাপি নোটের সঙ্গে ৫০০ টাকার নতুন নোট তখন বাজারে।
- ২০১৮: কিন্তু এরপর ক্রমেই কমতে থাকে ২০০০ টাকার নোটার চাহিদা। তখন বাজারজুড়ে শুধু ৫০০ টাকার রমরম। কারণ ১০০০ টাকার নোট আর ফিরিয়ে আনেনি মোদী সরকার।
- ২০১৯: ২০১৯ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ হয়ে যায়। তখন থেকেই ২০০০ টাকা বাজার থেকে পাত্তাড়ি গোটাতে শুরু করে।
- ২০২০: ২০২০ সালে শুরু হয় করোনার প্রকোপ। করোনা পরবর্তী সময়ে ব্যাঙ্ক ২০০০ টাকার নোট আর ইস্যু করেনি। ফলে বাজার থেকে একেবারেই কমে গিয়েছিল ২০০০ টাকার নোট।
- ২০২৩: ২০২৩-এ ২০০০ টাকার নোটের কফিনে শেষ পেরেক পুতে দিল মোদী সরকার। রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে দিল ২০০০ টাকার নোটা বাতিল, ৩০ সেপ্টেম্বর ডেডলাইন ধার্য করা হয়েছে।
২০১৯-২০ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়ার পরে বাজরে একেবারে কমে গিয়েছিল ওই নোট। ২০১৬-১৭ ৫০ শতাংশ থেকে ২০১৯-২০ সালে ২২ শতাংশে নেমে আসে নোটের সংখ্যা।
২০১৬ সালের ৮ নভেম্বর মোদী সরকার পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করার পরে ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। এই পরিসংখ্যানগুলি আরবিআইয়ের ২০১৯-২০ সালের বার্ষিক রিপোর্টে রিপোর্ট করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২৫ অগাস্ট।

২০১৯ সালের জানুয়ারিতে সরকার জানিয়েছিল যে পর্যাপ্ত সরবরাহ থাকায় ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করা হচ্ছে। তারপর ২০২৩ তা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত জানাল মোদী সরাকর। জনগণের লেনদেনের চাহিদার সুবিধার্থে কাঙ্খিত মূল্যের মিশ্রণ বজায় রাখার জন্য সরকার আরবিআই-এর সাথে পরামর্শ করে নির্দিষ্ট মূল্যের ব্যাঙ্ক নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিল। তা অচিরেই বাতিলের পর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications