আধার সম্পর্কিত এই কাজটি না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সমস্যায় পড়তে পারেন আপনি
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হবে। আবারও এই নির্দেশের স্বপক্ষে সওয়াল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর্থিক তছরুপ বিরোধী এক বিবৃতিতে এই কথা জানিয়েছে আরবিআই।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হবে। আবারও এই নির্দেশের স্বপক্ষে সওয়াল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর্থিক তছরুপ বিরোধী এক বিবৃতিতে এই কথা জানিয়েছে আরবিআই।

এর আগে বেশ কিছু মিডিয়া রিপোর্টে বলা হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তির প্রয়োজন নেই। সেই রিপোর্টকে খণ্ডন করেই এই বিবৃতি আসে আরবিআইয়ের তরফে। স্পষ্ট ভাষাতে সেখানে জানানো হয়েছে , ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারকে সংযুক্ত করা আবশ্যিক। এটিকে আর্থিক তছরুপ রুখতে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ২০১৭ এর নিয়ম অনুযায়ী একথা জানানো হয়েছে।
[অনলাইনে বিক্রি হচ্ছে ভারতীয়দের ব্যাঙ্ক সংক্রান্ত গোপনীয় তথ্য, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে]
উল্লেখ্য, আধার সংক্রান্ত উদ্যোগ হল, বিশ্বের সবচেয়ে বড় বায়োমেট্রিক পরিচয়বহনকারী কার্যকলাপ। যদিও এই কার্ডের আবশ্যিকতা সংক্রান্ত বেশ কিছু মামলা আদালতের অধীন।

Click it and Unblock the Notifications