১০ টাকার কয়েনের বৈধতা নিয়ে যা জানাল রিজের্ভ ব্যাঙ্ক
বাজারে ১০ টাকার যে সমস্ত কয়েন পাওয়া যাচ্ছে তার সমস্তটাই বৈধ ও আসল। এমনই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
১০ টাকার কয়েনের ১৪ টি নক্সাই বৈধ। অর্থাৎ বাজারে ১০ টাকার যে সমস্ত কয়েন পাওয়া যাচ্ছে তার সমস্তটাই বৈধ ও আসল। এমনই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, ১০ টাকার কয়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

বাজারে গেলে দেখা যায়, ১০ টাকার কয়েননিতে বা দিতে চাইছেন না কোনো ক্রেতা বিক্রেতাই। আর নাগরিকদের যাবতীয় বিভ্রান্তি দূর করে দিল রিজার্ভ ব্যাঙ্ক। অনেক ক্ষেত্রেই ১০ টাকার নক্সার রকমফের দেখে তা , আসল টাকা কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার পর, সেই প্রশ্ন যথার্থ উত্তর পেয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে , ব্যাঙ্কগুলিও যাতে ১০ টাকার ১৪ রকমের কয়েনকে গ্রহণ করে। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত ১৪ ধরনের ১০ টাকার কয়েন বাজারে এসেছে। এছাড়াও গত ৫ জানুয়ারি ১০ টাকারর নোটও বাজারে আনে রিজার্ভ ব্য়াঙ্ক।












Click it and Unblock the Notifications