রিজার্ভ ব্যাঙ্কের 'অপারেশন টুইস্ট' ও ঝাড়খণ্ড নির্বাচনের ফলের প্রভাব শেয়ার বাজারে, মত বিশেষজ্ঞের

রিজার্ভ ব্যাঙ্কের 'অপারেশন টুইস্ট' ও ঝাড়খণ্ড নির্বাচনের ফলের প্রভাব পড়বে শেয়ার বাজারে, মত বিশেষজ্ঞ

রিজার্ভ ব্যাঙ্কের অপারেশন টুইস্টের কারণে বাজারে নগদের প্রবাহ বৃদ্ধি ও ঝাড়খণ্ড নির্বাচনের ফলের বেশ প্রভাব পড়তে চলেছে আগামী কয়েকদিনের শেয়ার বাজারে। পাশাপাশি ডলারের অনুপাতে ভারতীয় মুদ্রার দামও এই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক বড় ভূমিকা নেবে বলে মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।

রিজার্ভ ব্যাঙ্কের অপারেশন টুইস্ট ও ঝাড়খণ্ড নির্বাচনের ফলের প্রভাব শেয়ার বাজারে, মত বিশেষজ্ঞের

এই বিষয়ে খুচরো বাজারবিষয়ক গবেষক দীপক জাসানি বলেন, 'পরের সপ্তাহে বাজারে উথালপাতাল দেখা যেতে পারে। বিনিয়োগকারীরা বিনিয়োগের পথে না হেঁটে নগদ তাদের কাছে রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এই ট্রেন্ডটা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম ভাগ পর্যন্ত দেখা যাবে। পাশাপাশি সোমবার ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল বেরোতে চলেছে। বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপির এই নির্বাচনে ভালো ফল হবে না। সেই ক্ষেত্রে আরও একটু ধীর গতি নিতে পারে শেয়ায় বাজার।'

এদিকে ইউনাইটেড স্টেটস ফেডারাল রিজ়ার্ভের অপ্রথাগত (আনকনভেনশনাল) আর্থিক বিনিয়োগ নীতি 'অপারেশন টুইস্ট'-এর অনুকরণে কেন্দ্রীয় সরকার এবার আনতে চলেছে ভারত বন্ড ইপিএফ। ভারত বন্ড ইপিএফ বিনিয়োগের সুযোগ দেবে ক্ষুদ্র লগ্নিকারীদেরও ৷ স্বল্পমেয়াদে (৩ বছর) বন্ড ছাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি (১০ বছর) বন্ড কিনবে সরকারি উদ্যোগে তৈরি এই ফান্ড ৷ বন্ডের ন্যূনতম অঙ্ক থাকছে ১০০০টাকা ৷ পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই নিজের অংশ ভেঙে বেড়িয়ে আসতে পারবেন ৷ প্রসঙ্গত, ২০১১-১২ সালে অ্যামেরিকার ফেডারাল রিজ়ার্ভের তরফেও একই ধরনের নীতি আনা হয়ছিল যার নাম ছিল 'অপারেশন টুইস্ট' ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+