লকডাউনে বন্ধ থাকছে না ব্যাঙ্কের কোনও শাখাই, গুজবে কান না দেওয়ার অনুরোধ আরবিআইয়ের
লকডাউনে বন্ধ থাকছে না ব্যাঙ্কের কোনও শাখাই, গুজবে কান না দেওয়ার অনুরোধ আরবিআইয়ের
বিভিন্ন জায়গায় চাপা গুঞ্জন চলছে লকডাউন চলাকালীন ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। ইতিমধ্যেই এই মেসেজটি হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ছড়ানো হয়েছে।

গ্রাহকদের আশ্বস্ত করা হয়ে পিআিবি-র তরফেও
তবে এই গুজবে বিশ্বাস করার কোনও কারণ নেই। আপদকালীন পরিষেবা দিতে প্রায় সমস্ত ব্যাঙ্কই খোলা থাকবে এই কদিনে। একইসাথে এই কদিন লকডাউন চলাকালীনও পরিষেবা অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। যদিও এদিনের শুরুতেই ব্যঙ্ক থেকে টাকা তোলা নিয়ে গ্রাহকদের অযথা আতঙ্কিত না হতে অনুরোধ করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
আশ্বস্ত করেন খোদ আরবিআইয়ের গর্ভনর শক্তিকান্ত দাস
গ্রাহকদের আশ্বস্ত করতে তিনি বলেন ভারতীয় ব্যাঙ্কগুলি নিরাপদেই রয়েছে। তাই টাকা তোলা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। একইসাথে তিনি জানান গত ফেব্রুয়ারির মাসে নীতিমালার বৈঠকের পরেই আরবিআই ব্যাঙ্কিং খাতে ২.৭ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। তাই ভয়ের কোনো কারণ নেই। একই সাথে করোনা সম্পর্কেও আরবিআই সদা সতর্ক। করোনভাইরাস প্রতিরোধে করতে তারাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।












Click it and Unblock the Notifications