রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে আরও ৩ বছরের জন্য আসীন শক্তিকান্ত দাস
shakti kanta das, rbi, india, shakti kanta das, শক্তিকান্ত দাস, আরবিআই
কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যারপয়েন্টমেন্ট কমিটি এদিন জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে ফের একবার তিন বছরের জন্য আসীন করা হল গভর্নর শক্তিকান্ত দাসকে। এই কার্যকালের সীমা স্থায়ী হবে ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে। উল্লেখ্য, বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে আসীন রয়েছেন শক্তিকান্ত দাস। আর এই কার্যকালের মেয়াদ তাঁর বাড়িয়ে দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটির তরফে।

কেন্দ্রীয় সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর প্রসঙ্গে একথা বলা হয়। কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ রেভেনিউ অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রাক্তন সচিব ছিলেন শক্তিকান্ত দাস। পরবর্তীকালে তিনি রিজার্ভ ব্যাঙ্কের ২৫ তম গভর্নর হিসাবে নিযুক্ত হন। এছাড়এ ১৫ তম ফিনান্স কমিশন ও জি ২০ শেরপা অফ ইন্ডিয়া পদে তিনি বহুদিন ধরেই নিযুক্ত ছিলেন । কেন্দ্রের একজন নামী পদাধীকারী আমলা হিসাবে নিজের ৩৮ বছরের কেরিয়ারে শক্তিকান্ত দাস দেশের প্রশাসনের একাধিক নামী পদে আসীন ছিলেন। কেন্দ্রীয়, রাজ্য সরকারি, দুটি ক্ষেত্রেই অর্থনীতি সংক্রান্ত, কর সংক্রান্ত, ইন্ডাস্ট্রি সংক্রান্ত ও পরিকাঠামো সংক্রান্ত ইন্ডাস্ট্রি ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন পদে বহুদিন ধরেই তিনি আসীন ছিলেন। বহুকাল তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব পদে ছিলেন। বহুদিন ধরেই কাছ থেকে দেখেছেন ভারতের অর্থনীতির নানান গতিবিধি। অর্থমন্ত্রকের নানা সচিবস্তরীয় পদে আসীন থাকা কালীন ৮ টি কেন্দ্রীয় বাজেটের পরিকল্পনাকালে তিনি যুক্ত ছিলেন। পরবর্তীকালে কিনি রিজার্ভব্যাঙ্কের গভর্নর পদ সামলানোর দায়িত্ব পান।
উল্লেখ্, রিজার্ভব্যাঙ্কের গভর্নর পদে থাকাকালীন একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ে বহু কঠিন আর্থিক পরিস্থিতি সামলাতে হয়েছে শক্তিকান্ত দাসকে। শক্তিকান্ত দাস দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর পদে থাকাকালীন করোনার মতো বিপদ আছড়ে পড়েছে ভারতের বুকে। যার ধাক্কায় কার্যত ধস নামে ভারতের অর্থনীতিতে। পর পর দুটি করোনা স্রোত কার্যত আছড়ে পড়ে ভারতের বুকে। তবে তারপরও রেপোরেট থকে শুরু করে একাধিক সিদ্ধান্তের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নেন শক্তিকান্ত দাস। তাঁর গভর্নর পদে থাকাকালীন ভারত নির্দিষ্ট নীতিতে শীর্ষ ব্যাঙ্কের হাত ধরে বহু চ্যালেঞ্জ পার করে । রিজার্ভ ব্যাঙ্কের ২৫ তম গভর্নর পদে রয়েছেন শক্তিকান্ত দাস। তাঁর আগে এই পদে ছিলেন উর্জিত প্যাটেল। উল্লেখ্য, শক্তিকান্ত দাসের ছোটবেলা কেটেছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের জেমোস্ট্রেশন মাল্টি পারপাস স্কুলের তরফে তিনি বিএ পাশ করেন। পরে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি স্নাতোকোত্তর পাশ করেন। ২০২১ সালে ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি .লিট উপাধি পান।












Click it and Unblock the Notifications