ফের রেপোরেট বাড়াল RBI, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই সিদ্ধান্ত জানালেন শক্তিকান্ত দাস
ফের রেপোরেট বাড়াল RBI, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই সিদ্ধান্ত জানালেন শক্তিকান্ত দাস
ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়ানোর কথা ঘোষণা করলেন শক্তিকান্ত দাস। এই নিয়ে একই বছরে তিনবার বাড়ানো হল রেপোরেট। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই রেরোরেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জািনয়েছেন তিনি।

ফের রেপোরেট বাড়ালে আরবিআই
ফের রোপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ বেসিস পয়েন্ট বা ৫.৯ শতাংশ রেপোরেট বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। আরবিআইয়ের মনিটরি পলিসি মিটিংয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রেপোরেট বাড়ানোর কথা ঘোষণা করে। মুদ্রাস্ফীতি িনয়ন্ত্রণেই রোপোরেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিিন। এর আগে ২বার রোপোরেট বাড়ানো হয়েছে। একবার জুলাই মাসে এবং আরেকবার অগাস্ট মাসে বাড়ানো হয়েছিল রেপোরেট।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণই উদ্দেশ্য
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। লাগাতার টাকার দামে পতনের জেরে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে দেশে। কিছুতেই সেটা সামাল দেওয়া যাচ্ছিল না। সেকারণেই এই রেপোরেট বাড়াতে হয়েছে। শেয়ারবাজারেও লাগাতার রক্তক্ষরণ হতে শুরু করেছে। সেকারণে
আরও বেশি করে অর্থনীতিতে ধাক্কা আসতে শুরু করেছিল। তার জেরেই রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাড়বে গাড়ি-বাড়ির ইএমআই
রিজার্ভ ব্যাঙ্ক পর পর তিনবার রেপোরেট বাড়ানোয় মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। আগেও দুবার রেপোরেট বাড়ানোর জেরে গাড়ি-বাড়ির ইএমআই বেড়েছিল। আবারও রেপোরেট বাড়ানোয় সেটা আরও বাড়বে। উৎসবের মুখে হঠাৎ করে রেপোরেট বাড়ানোয় আবারও মধ্যবিত্তের পকেটে টান পড়বে। তােত সংকট বাড়বে সাধারণ মানুষের। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আম জনতা। উৎসবের মরশুমে একদিকে মুদ্রাস্ফীতি আরেকদিকে ইএমআই বেড়ে যাওয়ায় সংকট বাড়ছে।

জিডিপি গ্রোথে ধাক্কা
মুদ্রাস্ফীতির জেরে জিডিপি গ্রোথেও ধাক্কা এসেছে। সেকারণে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের জিডিপি গ্রোথ ৭.২শতাংশ থেকে কমিয়ে ৭শতাংশ করা হয়েছে। এর আগে একাধিক অর্থনৈতিক সংস্থা দেশের জিডিপি গ্রোফ কমিয়ে দিয়েছিল। তার অন্যতম কারণ মুদ্রাস্ফীতি এবং টাকার দামের পতন। ইতিমধ্যেই দেশের বাণিজ্য ধাক্কা খেতে শুরু করেছে। তার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। মার্কিন অর্থনীতিতে ধাক্কার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications