RBI Monetary Policy: স্থিতিশীল অর্থনীতি, রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
RBI Monetary Policy: রেপোরেট অপরিবর্তি রাখল রিজার্ভ ব্যাঙ্ক। আগের ৬.৫ শতাংশই রাখা হয়েছে রেপোরেট। অর্খথনীতিকে স্থিতিশীল করতে তৎপর হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেকরারণে গত এক বছরে পাঁচবার রেপোরেট বাড়ানো হয়েছে। কিন্তু এবার আর রেপোরেট বাড়ায়নি রিজার্ভ ব্যাঙ্ক।

বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি মিিটং বসেছিল। সেই বৈঠকেই রেপোরেট না বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আরবিআই। গত বছরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একের পর এক রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

বাজার এখন মোটের উপরে স্থিতিশীল রয়েছে সেকথা জানিয়েই রেপোরেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রিজার্ভ ব্যাঙ্কের এই মনিটারি পলিসি মিটিং। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল বৈঠক।
বৃহস্পতিবার বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়ে দিয়েছেন যে রেপোরেট অপরিবর্তিত থাকবে। এতে সুবিধা হবে আম জনতার। গাড়ি-বাড়ি-র ইএমআইয়ের সুবিধা হবে। মধ্যবিত্তের উপরে ঋণের বোঝা আর চাপবে না। গত বছরে পর পর রেপোরেট বদ্ধির জেরে ইএমআইয়ের বোঝা বেড়েছিল।
এদিকে রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরেই চাঙ্গা শেয়ার বাজার। রেকর্ড হারে বেড়েেছ সেনসেক্স। ২৭২ পয়েন্ট বেড়েছে শেয়ারবাজার। একাধিক কোম্পানির শেয়ারের দাম চড়তে শুরু করে দিয়েছে। দেশেৎ আর্থিক স্থিতিশীলতার কথা মাথায় রেখেই রপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।
রেপোরেট অপরিবর্তিত রাখার নেপথ্যে আরেকটি কারণও কাজ করছে সেটা মুদ্রাস্ফীতি। গত কয়েকবার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতেই রেপোরেট বাড়ানোর হয়েছিল। কিন্তু সেই মুদ্রাস্ফীতি কিছুটা হলেও নিয়ন্ত্রিত করা গিয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।












Click it and Unblock the Notifications