মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ০.২৫% রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

অপরিবর্তিত রাখা হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও
মূল্যবৃদ্ধির জেরে সুদ বাড়নোর পক্ষে গতকালই যুক্তি দিয়েছেন তিনি। আর তাতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল শিল্পপতিদের। এহেন পরিস্থিতিতে শেয়ার বাজারের অবস্থাও খুব একটা সুখকর হবে না তা ভালই বুঝেছেন সকলে। অন্তত সুদ না কমলেও স্থিতবস্থা বজায় থাকতে পারে ভেবে যেটুকু স্বস্তি মিলেছিল। কিন্তু এদিনের পর সেই আশার আলো নিমেষেই নিভে গিয়েছে।
সোমবার থেকেই শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায় বাজারে। ঋণনীতির পর দর আরও পড়তে পারে এই আশঙ্কায় ইতিমধ্যেই শেয়ার বিক্রি করতে শুরু করেছেন সাবধানী লগ্নিকারীরা। পাইকারী ও খুচরো বাজারে সূচক এই দুয়ের ভিত্তিতেই মূল্যবৃদ্ধি ঊর্ধ্বমুখী। সমীক্ষায় রাজন বলেনছিলেন, অর্থনীতির ভারসাম্যের কথা মাথায় রেখে উন্নয়ন ও মূল্যবৃদ্ধির মধ্যে সমতা বজায় রাখাই ঋণনীতির লক্ষ্য। তার ভিত্তিতেই সুদ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে সুদবৃদ্ধির পরিমাণ সংযত রেখে রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক পদক্ষেপ নিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।












Click it and Unblock the Notifications