রেপো রেট অপরিবর্তিত রেখে যে আশঙ্কার কথা শোনাল রিজার্ভ ব্যাঙ্ক
অপরিবর্তিত রইল রিজার্ভ ব্য়াঙ্কের রেপোরেট। তবে তারই সঙ্গে আর্থিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্য়াঙ্কের তরফে।
অপরিবর্তিত রইল রিজার্ভ ব্য়াঙ্কের রেপোরেট। তবে তারই সঙ্গে আর্থিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্য়াঙ্কের তরফে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে এও জানানো হয়েছে যে সাম্প্রতিক আর্থিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি বিষয়ক বৈঠক ছিল বুধবার। এদিন মনিটারি পলিসি কমিটর তরফে রেপোরেট অপরিবর্তিত রেখে ৬ শতাংশই রাখা হয়েছে। এবিষয়ে কমিটির তরফে ভোটাভুটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার বিনিময়ে এই রেপো রেট গ্রহণ করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক। এদিকে, মুদ্রাস্ফীতি বেশ কয়েকটি আশঙ্কার বিষয় দিয়ে ঘিরে রয়েছে।
মুদ্রাস্ফীতির বিষয়ে রিজার্ভ ব্য়াঙ্কের প্যানেল আশঙ্কা প্রকাশ করেছে। এক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম, বাড়িভাড়া বাবদ বেতন সমেত একাধিক বিষয় এই মুদ্রাস্ফীতিতে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। এছাড়াও, বাজেটে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়িয়ে দেওয়াতেও তার প্রভাব পড়তে চলেছে। মঙ্গলবার বিশ্বজোড়া শেয়ার বাজারে ধসের প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্কের এই আর্থিক নীতি আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে।












Click it and Unblock the Notifications