নোট সঙ্কট: খুব তাড়াতাড়ি বাজারে নতুন ১০০ টাকার নোট আনছে আরবিআই
নতুন ২০ ও ৫০ টাকার নোটের পর এবার খুব শিগগিরই নতুন ১০০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : নতুন ২০ ও ৫০ টাকার নোটের পর এবার খুব শিগগিরই নতুন ১০০ টাকার নোট বাজারে আনার কথা ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ঠিক ২০ ও ৫০ টাকার নোটের মতোই নতুন ১০০ টাকার নোট বাজারে এলেও পুরনো নোট সচলই থাকবে বলে জানিয়ে দিল আরবিআই।
নতুন ১০০ টাকার নোট মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের নোট হবে। এতে আরবিআই গভর্নর উর্জিৎ পটেলের স্বাক্ষর থাকবে। তবে ইনসেট লেটার এতে থাকবে না। নোটে ছাপানো '২০১৬' লেখাটি সংরক্ষিত হয়েছে।

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর আরবিআই ঘোষণা করে খুব শিগগিরই ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে আনা হবে। যদিও নির্দিষ্ট কোনও তারিখ বলা হয়নি। নোটের ক্ষেত্রে আগে ইস্যু করা নোটও সমানভাবে বৈধ থাকবে। বলেও জানিয়ে দেওয়া হয়েছিল আরবিআই-এর লিখিত বিবৃতিতে।
এদিনও ১০০ টাকার ক্ষেত্রে একই বিবৃতি আরবিআই-এর তরফে দেওয়া হয়েছে।
নতুন নোটগুলি কেমন দেখতে হবে তা নিয়ে আরবিআই-এর তরফে এখনই কিছু বলা হয়নি। তবে আরবিআই-এর লিখিত বিবৃতিতে বলা হয়েছে, "নোটের নকসা, এবং সুরক্ষা বৈশিষ্ট মোটামুটি একই থাকছে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications