RBI: ৫০০ টাকার নোটও কি তুলে নেওয়া হবে? ১০০০ টাকার নোট সত্যিই কি আসছে বাজারে?
২০০০ টাকার নোট ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত সব ২০০০ টাকার নোট জমা দিতে বলা হয়েছে। তার পরেই জল্পনা শুরু হয়েছে ৫০০ টাকার নোটও নাকি তুলে নেওয়া হবে। তার জায়গায় ফের বাজারে আসবে ১০০০ টাকার নোট।
বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির মিটিংয়ের পর সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়ে দিয়েছেন আসল সত্যিটা। তিনি জানিয়ে দিয়েছেন ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই।

এমন কী ১০০০ টাকার নোট বাজারে আনারও কোনও পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্কের নেই বলেই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের দভর্নর শক্তিকান্ত দাশ। তিনি স্পষ্ট সব রকম জল্পনা এবং গুজবে জল ঢেলে দিয়েছেন। এবং শক্তিকান্ত দাস জানিয়েছেন এই নিয়ে যেসব খবর ছড়াচ্ছে সেই খবরেও যেন কেউ কান না দেন সেবিষয়ে সকলকে সচেতন করেছেন তিনি।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন ইতিমধ্যেই ৫০ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়ে গিয়েছে। ২০০০ টাকার নোট জমা নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ৩১ মার্চ ঘোষণা করা হয়েছিল। তারপরেই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে ৩.১৬ লক্ষ ২০০০ টাকার নোট বাজারে রয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই নোট ফিরিয়ে ব্যাঙ্কে জমা দেওয়ার কথা ঘোষণা করা হয়।

এদিকে আজই রেপোরেট নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কোনও রকম রেপোরেট বদল করা হয়নি। ৬.৫ শতাংশই রাখা হয়েছে রিজার্ভ রেপোরেট। সেই সঙ্গে জিডিপি বৃদ্ধিও ৬.৫ শতাংশ রাখা হয়েছে ২০২৪ অর্থ বর্ষের জন্য। দেশের অর্থনীতি স্থিতিশীল থাকার কারণেই রেপোরেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করা হয়েছে এমনই জানিয়েেছন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।












Click it and Unblock the Notifications