RBI: এবার ৫ লক্ষ টাকা পর্যন্ত UPI পেমেন্ট করা যাবে, বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের
রেপোরেট পরিবর্তিত রাখার পর এবার ইউপিআই পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত এবার ইউপিআই পেমেন্ট করা যাবে বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার মনিটারি পলিসি মিটিংয়ের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি মিটিংয়ের পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপোরেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেন। চলতি বছরের শেষ মাসে রেপোরেট না বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। রেপোরেট না বাড়ায় গাড়ি-বাড়ির ইএমআই বাড়ছে না।

তবে মুদ্রাস্ফীতি নিয়ে শঙ্কা রয়েই গিয়েছে। মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কি বেশি না দেখালেও বাস্তবে যে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গত বছরে চারবার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তাতে মধ্যবিত্তের সংকট বেড়েছিল। গাড়ি-বাড়ির ইএমআই বেড়েছিল।
কিন্তু চলতি বছরে তেমন রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক জানায়নি। কাজেই মধ্যবিত্তে কিছুটা স্বস্তি ফিরেছে। ইউপিয়াইয়ে পেমেন্টের পরিমাণ বাড়ানোয় ডিডিটাল ট্রানজাকশন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যেই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications